নিউইয়র্কে জ্যাকসন হাইটসে দার-উল ফোরকান মসজিদের তালা কেটে ডলার চুরি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের দার-উল ফোরকান মসজিদে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বৃহস্পতিবার সকালে মসজিদের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ৩৫ এভিনিউর’ ৭১ স্ট্রিটের কর্ণারের এই মসজিদের সাদাকা বক্স ভেঙ্গে সেখান থেকে ডলার চুরি করে নিয়ে যায়। 
মসজিদ কর্তৃপক্ষ জানান, বৃহস্পতিবার ভোরে মুসল্লিরা যখন ফজরের নামাজ আদায় করেন তখনো সবকিছু ঠিক ছিল। কিন্তু সকাল ১১ টার দিকে যখন মসজিদের মুয়াজ্জিন আসেন, তখন দেখা যায় মসজিদের দরজা ভাঙ্গা। মুয়াজ্জিন তখন ইমামকে কল করেন। পরে ইমাম বাড়ির মালিককে বিষয়টি জানান।
তাৎক্ষণিক বাড়ির মালিক পুলিশে কল দিয়ে বিস্তারিত অভিযোগ করেন। মসজিদের ভেতরে প্রবেশ করে দেখা যায়, ভিতরের দুটি সাদাকা বাক্সের তালা কেটে চোর সব ডলার নিয়ে গেছে। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় সকাল ৯ টা ২০ মিনিটের দিকে এক চোর দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এদিকে দুপর একটার দিকে পুলিশ ঘটনাস্থল মসজিদ পরিদর্শন করেছে। এসময় পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ হস্তান্তর করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








