নিউইয়র্কে “বন্ধুদের আনন্দ-উন্মাদনায় অনুষ্ঠিত হল ৯৩ ইউএস এ’র বার্ষিক বনভোজন ২০২২” (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের গ্লেন আইল্যান্ড পার্কে গত ৬ আগষ্ট অনুষ্ঠিত হল ৯৩ ইউএসএ’র বার্ষিক বনভোজন। ঐদিন গ্লেন আইল্যান্ড পার্ক রুপান্তরিত হয়েছিল একখন্ড বাংলাদেশে। এ যেন ছিল এক মহা মিলনমেলা। একে অপরকে কাছে পেয়ে সৃষ্টি হয়েছিল অপার এক আনন্দের জোয়াড়। ৯৩’র বন্ধু বান্ধব, তাদের পরিবার পরিজন ও আত্নীয় স্বজন সহ দুইশতাধিক মানুষের উপস্থিতি এ মন মাতানো, জমকালো অনুষ্ঠানকে শতভাগ সার্থক ও সফল করে তোলে।
বনভোজনের অনুষ্ঠান শুরু হয়েছিল পবিত্র কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে। কুরআন তিলোয়াত করেন বন্ধু আমীর আহমেদ। এরপর পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। অনুষ্ঠানে ছিল বয়স অনুযায়ী বন্ধু ও তাদের অতিথিদের ছেলে-মেয়ে, ভাবী ও বন্ধুদের আকর্ষনীয় বিভিন্ন ইভেন্ট। এসব ইভেন্টে বিজয়ীদের জন্য ছিল আকর্ষনীয় সব অত্যাধুনিক পুরষ্কার।
অনুষ্ঠানে স্কুলগামী সব বয়সের ছেলে-মেয়েদের ৯৩ ইউএসএ’র পক্ষ হতে Appreciation Certificate প্রদান করা হয়। অনুষ্ঠানে ৯৩ ইউএসএ’র বন্ধু পারিজাত তার সুরেলা কন্ঠের গানে বন্ধুদের আনন্দের বন্যায় ভাসিয়েছিল।
অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বাংলাদেশ ও নর্থ আমেরিকার জনপ্রিয় ও জননন্দিত কন্ঠ শিল্পি রাজীব ভট্টাচার্য ও কৃষ্ণা তিথির যাদুকরি কন্ঠে মন পাগল করা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বশেষ অনুষ্ঠিত হয় নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক এয়ার টিকেট সহ সর্বমোট ১১ টি আকর্ষনীয় পুরষ্কারে সজ্জিত রাফেল ড্র।
সার্বিক সহযোগিতা ও উপস্থিতির মাধ্যমে পিকনিক ২০২২ কে শতভাগ সার্থক ও সফল করে তোলায় অনুষ্ঠানে উপস্থিত ও অনুপস্থিত সকল বন্ধুকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বন্ধুরা আশা পোষণ করে ভবিষ্যতে আরো অনেক বেশী সুন্দর ও সার্থক অনুষ্ঠান সকল বন্ধুদের সার্বিক সহযোগিতায় উপহার দেওয়ার। অনুষ্ঠানের সর্বপ্রকার ছোট-বড় ভুলের জন্য বন্ধুরা সবার নিকট ক্ষমা চেয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








