Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্য’র সভাপতি আহাদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালবাসীর মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: August 7, 2022 | 3:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্য’র সভাপতি মোঃ আব্দুল আহাদের নিউইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালবাসীর পক্ষ থেকে ৫ই আগস্ট শুক্রবার বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইত্যাদি গার্ডেনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালের সন্তান আজাদ আলী সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন আজমল হোসেন খান খয়রু।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ সোসাইটির প্রাক্তণ সহ সাধারণ সম্পাদক বরমচালের সন্তান সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বরমচালের সন্তান রেবেকা সুলতানা মুটি, কুলাউড়া এসেসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কার্যকরী সদস্য বরমচালের সন্তান লুৎফর রহমান ওয়াসিম ও মোঃ আব্দুল কাইয়ুম।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও স্বাগত বক্তব্য রাখেন আশরাফ খান সুমন। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির নির্বাহী সদস্য চৌধুরী মুমিত তানিম। আরও বক্তব্য রাখেন নাজনিন সুলতানা লীনু, শেখ বেদানা বেগম ও রুমন আহমদ।
মতবিনিময় সভায় বরমচালের উন্নয়নরুপকল্পে প্রবাসী বরমচালীদের বলিষ্ঠ ভূমিকা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার দিকনির্দেশনা সম্পর্কিত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ।
সভায় বরমচালের শিক্ষা ক্ষেত্রে ও জনকল্যাণে বরমচাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের বিশেষ অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র বরমচালের সন্তান মোঃ আব্দুল আহাদ। অনুষ্ঠানের সভাপতি আজাদ আলী সিপু উপস্হিত সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

Situs Streaming JAV