Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি সাব্বির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: January 30, 2025 | 2:22 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) পুলিশ। মঙ্গলবার স্থানীয় নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সহায়তায় তারা তাকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সাব্বির আহমেদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার। তিনি ২০২২ সালে অবৈধ পথে এসেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিয়ানীবাজার সমিতির সেক্রেটারি রেজাউল আলম অপু। তিনি জানান, সাব্বির ৩ বছরের অধিক সময় ধরে বসবাস করলেও কাগজপত্র করতে পারেন নি।
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অভিযানে যুক্তরাষ্ট্রে আতঙ্কে দিন পার করছেন উপযুক্ত নথিপত্র নেই এমন অনেকেই। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরুতে এবং গুরুত্বপূর্ণ বিষয় ছিল অবৈধ অভিবাসী, যাদের বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। বিশেষ করে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আছে এবং যারা অপরাধে জড়িত তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। দায়িত্ব নেয়ার প্রথমদিন থেকেই তিনি এ বিষয়ে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
এদিকে গ্রেপ্তারের পরই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর বিমান ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। কারণ, যুক্তরাষ্ট্রে ডিটেনশন সেন্টারের ৪১ হাজার শয্যা আগেই পূরণ হয়ে গেছে। এজন্য গ্রেপ্তারের পরই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার এই কার্যক্রম চালু করা হয়েছে। উল্লেখ্য, অনেক আগে থেকেই ১৭ লাখের বেশি অভিবাসীর বিরুদ্ধে বহিষ্কারের আদেশ জারি রয়েছে।

Situs Streaming JAV