নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে পালিত হবে ২৫ সেপ্টেম্বর, প্রধান অতিথি ড. মোমেন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী ইমিগ্রান্ট ডে পালিত হবে ২৫ সেপ্টেম্বর শনিবার। যুক্তরাষ্ট্র তথা নিউইয়র্কের মূলধারায় বাংলাদেশী সমাজ বিনির্মাণে যাদের অবদান রয়েছে তাঁদের উপস্থিতিতে শনিবার বিকেল ৫টায় জ্যাকসন হাইটেসের জুইশ সেন্টারে দিনটির তাৎপর্য তুলে ধরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে মুক্তধারা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে আগত সংসদ সদস্য ও সাবেক এফবিসিআই সভাপতি এমডি শফিউল ইসলাম মহিউদ্দীন, বর্তমান এফবিসিসিআই সভাপতি এমডি জসিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা আবদুস সোবহান গোলাপ, মুক্তিযোদ্ধা ডাঃ. জিয়াউদ্দীন আহমেদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, সাংবাদিক লেখক সুভাষ সিংহ রায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন নিউ ইয়র্ক স্টেট সেনেটর, কাউন্সিলম্যান, আমেরিকার মূলধারায় নব-নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত শাহানা হানিফ, সোমা সাঈদ প্রমূখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেদিন জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন সেই ২৫ সেপ্টেম্বরকে ২০২১ সালের জন্য ধারাবাহিকভাবে তৃতীয় বছরের মত ‘বাংলাদেশি ইমিগ্র্যান্ট ডে’ ঘোষণা করা হয়েছে। আমেরিকার মূলধারায় জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপনের মুক্তধারার বিভিন্ন কর্মকান্ডের মধ্যে আরেকটি যোগ হলো তৃতীয়বারের মত নিউইয়র্ক স্টেট সিনেট এই বিলটি পাশ করা। গত ২১ জানুয়ারী মুক্তধারার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা সিনেটর স্টেভেস্কি দিয়ে বিলটি নিউ ইয়র্ক স্টেটের আইন পরিষদে উত্থাপন করেন। ২৬ জানুয়ারী সর্বসন্মতভাবে বিলটি পাশ হয়। সিনেট রেজ্যুলেশন নম্বর জে ০০১৯৭। https://assembly.state.ny.us/leg/?default_fld=&bn=J00197&term=2021&Summary=Y&Actions=Y&Text=Y&Committee%26nbspVotes=Y&Floor%26nbspVotes=Y
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








