নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ ১৭ই এপ্রিল ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস” উদযাপিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অভ্যূদয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা বর্ণনা করেন এবং তা মহান স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারান্তরীনকালীন মুজিবনগর সরকার দেশে ও বিদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়সহ মুক্তিযুদ্ধের পথনির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখে বলে কনসাল জেনারেল যোগ করেন। কনসাল জেনারেল নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর গুরুত্বারোপ করেন। তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজ করার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” বাস্তবায়নের আহ্বান জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








