Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট নতুন ঠিকানায়

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: October 6, 2024 | 5:36 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের একটি বাণিজ্যিক ভবনে কনস্যুলেট অফিস স্থানান্তরিত হয়।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, বাংলাদেশ কনস্যুলেটের নতুন ঠিকানা ৩১-১০ ৩৭ অ্যাভিনিউ, স্যুইট-২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১। নতুন ঠিকানা আগের ঠিকানার কাছেই। ১ অক্টোবর থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা জানান, আগের অফিসে চেয়ে পরিসরে বড় নতুন অফিস। এই অফিসে যারা আসবেন তাদের জন্য পে-পার্কিং সুবিধা রয়েছে। তিনি জানান, আগের অফিসে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন অফিস খুঁজতে হয়েছে। তবে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন খোঁজা অব্যাহত রয়েছে। বাংলাদেশ কনস্যুলেট-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েব পেজ ও ফেসবুক অ্যাকাউন্ট ফলো করতে অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন, যা আজো বাস্তবায়িত হয়নি। নিউইয়র্কে নিজস্ব কনস্যুলেট ভবন হলে দেশের ভাবর্মূতি উজ্জ্বলের পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

Situs Streaming JAV