Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: June 2, 2025 | 2:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৩১ মে সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ডা. আব্দুস সবুর, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা ইমরান শাহ রন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কর্মকর্তা আক্তাজ্জামান হ্যাপী, মাইনউদ্দিন নটু, ফুল মিয়া, রুমা আক্তার, জুয়েল শিকদার, নারী নেত্রী মেহের চৌধুরী, জুলি রহমান প্রমুখ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাজ্জাক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিক মিশরী, আনছার শেখ, মমতাজ উদ্দিন (পুলিশ), ফজলুর রহমান, মোঃ শহীদ, আজিজুল হক, মাসুদ পারভেজ, নজরুর হক, আব্দুল্লাহ হীল মাজেদ, সোলায়মান সরকার, তোজাম্মেল হক তোতা, রফিকুল ইসলাম, রোজী হোসাইন, মোঃ শাহজাহান, সোলায়মান সরকার, দীন ইসলাম, কামরুল হাসান, মোঃ বাদল, মোয়াজ্জেম হোসেন, মোঃ সাদিক, আমির হোসেনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক। সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক। তিনি জনগণের জন্য রাজনীতি করেছেন, নিজের জন্য বা পরিবারের জন্য নয়। বাংলাদেশ যতদিন থাকতে ততদিন তিনি বাংলাদেশীদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। বাংলাদেশে এমুহুর্তে তাঁর মতো মহান নেতার প্রয়োজন। তাঁর রাজনীতিই দেশের চলমান সঙ্কট থেকে জাতিকে রক্ষা করতে পারে।
বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার জনপ্রিয়তায় ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করেন। তাঁকে হারিয়ে জাতি একজন দেশ প্রেমিক, সৎ রাষ্ট্রনায়ককে হারিয়েছে। বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপির দাবি অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্য্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এজন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নেতা-কর্মী সহ দেশ প্রেমিক সকল নাগরিকের ঐক্য প্রয়োজন। দেশ ও প্রবাসে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনমত গড়ে তুলতে হবে।
‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র সভাপতি সৈয়দ গৌছুল হোসেন এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ সোলায়মান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিসহ সকলকে ধন্যবাদ জানান।

Situs Streaming JAV