নিউইয়র্কে বারী হোম কেয়ারের দ্বিতীয় বাফেলো শাখার উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় গত ২৭ জুলাই ঊদ্বোধন হয় বারী হোম কেয়ারের দ্বিতীয় বাফেলো শাখার। উল্ল্যেখ্য, এটি বারী হোম কেয়ারের সপ্তম শাখা এবং বাফেলোতে দ্বিতীয় শাখা। নিউইয়র্কে রয়েছে বারী হোম কেয়ারের ছয়টি শাখা। বাফেলোতে বর্তমান গ্রাহক এবং নতুন গ্রাহকদের চাহিদা ও সুবিধার্থে বাফেলো’র ৯৭৭, সিকামোর স্ট্রিট এর দু’তলায় উদ্বোধন হয় বারী হোম কেয়ারের দ্বিতীয় বাফেলো কার্যালয়ের।

যোগাযোগ – ৩৪৭-২৭২৩৯৭৩। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী, চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারী, অফিস এডমিনিস্ট্রেটর আদিব বারী, মোহাম্মদ নুরুল আলম খান, গেজেট এনড গিয়ার, ঢাকা, বাংলাদেশ, শামীম চৌধুরী, আব্দুল মতিন, আকবর চৌধুরী, শাহ আহমেদ, বাফেলো আওয়ামীলীগ সভাপতি, মোস্তাক আহমেদ, সাজেদুল ইসলাম সাজেদ, মোঃ ইফতেখার হোসেন, জামাল হোসেন, বিয়ানী বাজার সমিতি,

ময়নুল হোসেন, বিয়ানীবাজার সমিতি, মোক্তাদির হোসেন, বড়লেখা সমিতি। এর আগে গত জানুয়ারি মাসে বাফেলোতে ৫৯ ওয়ালডেন এভিনিউ, বাফেলো, নিউ ইয়র্ক-১৪২১১ এই ঠিকানায় উদ্বোধন হয় বারী হোম কেয়ায়ের প্রথম বাফেলো শাখার। যোগাযোগ: ৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬ ,৭১৬-৮৯১-৯০০০, ৭১৬-৪০০-৮৭১১, ৭১৬-২৯২-৮৫২৬।

নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোম কেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোনপার্কে বারী হোমকেয়ারের সকল শাখায় তাদের কার্যক্রম চালু রয়েছে এবং সাফল্যের সাথে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, বাফেলোতে বাঙালি কমিউনিটির সুবিধার্থে বারী হোমকেয়ার দুটি অফিস থেকেই বাফেলোবাসীদের জন্য হোমকেয়ার সার্ভিসের সকল সুবিধা প্রদান করা হবে।

প্রতিষ্ঠানটির কর্নধার আসিফ বারী জানিয়েছেন, “আমরা সকলের দোয়া প্রার্থী। প্রত্যাশা করব, বরাবরের মত এবারের অগ্রযাত্রাতেও আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা বারী হোম কেয়ারের সাথে থাকবে।”

সম্প্রতি কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়েও নি:স্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোম কেয়ার। ইতোমধ্যেই কমিউনিটিতে মারনঘাতী করোনায় মৃত্যুবরনকারীদের ফিউনারেলের খরচ বহন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করেছে বারী হোম কেয়ার। করোনায় শহীদদের ফিউনারেল এর খরচ যোগানোর পাশাপাশি বারী হোম কেয়ার করোনাকালীন সময়ে কমিউনিটিতে ফুড ড্রাইভে বিশেষ ভূমিকা রাখে। নিউইয়র্কের বিভিন্ন

বাঙালি অধ্যুষিত এলাকায় করোনা আক্রান্ত, বয়স্ক, অসুস্থ, অস্বচ্ছল পরিবারগুলোর কাছে নিয়মিত খাবার পৌঁছে দেওয়ার দ্বায়িত্ব পালন করেছে বারী হোম কেয়ার। সেই সাথে কমিউনিটিতে আনডকুমেন্টেড জনগোষ্ঠীকে অর্থ সহায়তা দিয়ে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার। এই সমস্ত জনহিতকর কাজের কারনে বারী হোম কেয়ার এবং এর প্রতিষ্ঠাতা আসেফ বারী টুটুল নিউইয়র্কের ব্রুকলীন বোরো প্রেসিডেন্ট কর্তৃক “করোনা হিরো” এওয়ার্ড অর্জন করেন।

উল্লেখ্য, আসেফ বারী গত কয়েক দশক ধরে কমিউনিটির সেবায় নিবেদিতপ্রান একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জিলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবন মান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালীন সময়ে কান্ডারীর ভূমিকা পালন করেছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








