Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মুনা দাওয়াহ বিভাগের অনুষ্ঠানে বক্তারা:বিশ্ব মানবতা আজ ভুলন্টিত

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: May 15, 2024 | 11:15 AM

রশীদ আহমদ : মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ বলেছেন, ফিলিস্তিনিদের উপর পাশবিক ও নিষ্ঠুর হত্যাকান্ড দেখে মনে হচ্ছে বিশ্ব মানবতা আজ ভুলন্টিত। তাই বিশ্ব বিবেককে ফিরিয়ে আনতে হলে, ইসলামের সার্বজনীন সৌন্দর্য্য ও দ্বীনের দাওয়াতকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, মুনার প্রতিটি জনশক্তিকে আজীবন হক্বের পক্ষে ও জালিমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তিনি গত ৪ঠা মে ২০২৪ শনিবার বাদ আসর নিউইয়র্কে বায়তুল মা’মুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টার ব্রুকলিনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মুনা নিউইয়র্ক নর্থ ও সাউথ জোনের সমন্বয়ে একটি অনাড়ম্বর “ঈদ পুনর্মিলনী ও দাওয়াতি পক্ষ” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ন্যাশনাল দাওয়াহ ডিরেক্টর প্রফেসর ডঃ মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও মুনা নিউইয়র্ক সাউথ জোনের সেক্রেটারী ইমদাদ উল্লাহর সাবলীল সঞ্চালনায় শুরুতে কুরআনে হাকীম থেকে তেলাওয়াত করেন ফখরুল ইসলাম ফায়সাল।
উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন, মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ ও মুনা ন্যাশনাল এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু উবায়দা।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনার সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ ও শূরা সদস্য মোশাররাফুল মাওলা সুজন।আরো বক্তব্য রাখেন সাউথ জোন প্রেসিডেন্ট শাফায়াত হোসেন ও মুনা নর্থ জোন প্রেসিডেন্ট রাশেদুজ্জামান।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন বলেন, মুনা দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিপার্টমেন্টের দাওয়াতী এই কার্যক্রমে সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল এবং দায়িত্বশীলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাগত দাওয়াতী পক্ষ পালনে মুনা কর্মীদের আরো সচেষ্ট হতে হবে।বিশেষ করে কুরআন পড়া,বুঝা ও মানা এবং কুরআনের আলোকে জীবন গড়া। রাসূল (সাঃ) এর সুমহান আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে মেনে চলা। অমুসলিম ভাই-বোনদের কাছে ইসলামের সৌন্দর্য্য সঠিকভাবে তুলে ধরা আর ভবিষ্যত প্রজন্মকে ইসলামের জ্ঞানে আলোকিত করাসহ মুনা পক্ষ ২০২৪ এর সাতটি আহবান বাংলাদেশী কমিউনিটির প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার উদাত্ত জানান তিনি। সুস্বাদু ডিনারের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Situs Streaming JAV