Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র জাসদের কর্নেল তাহের দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: July 22, 2025 | 4:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা কর্নেল তাহের হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে। এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ পার্টি হলে গত ২১ জুলাই এ সভার আয়োজন করে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মনসুর আহমেদ চৌধুরী, শাহিনূর কোরেশি, শাহ মহিউদ্দিন সবুজ, আবুল ফজল লিটন, জামাল আহমেদ, মো. সাদেকুর রহমান, মো. আমিনুল হক, মো. সোহেল, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কর্নেল আবু তাহের বীর উত্তম মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরকে সফল নেতৃত্ব দেন। হত্যা-ক্যু-ষড়যন্ত্রের পাকিস্তানপন্থার রাজনীতির অবসানে তাঁর নেতৃত্বে ও জাসদের সমর্থনে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক মহান সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। পাকিস্তানপন্থার প্রতিভূ জিয়া সে অভ্যুত্থান বানচাল করে দেন এবং পরে গোপন বিচার প্রহসনের মাধ্যমে কর্নেল আবু তাহের বীর উত্তমকে ১৯৭৬ সালের ২১ জুলাই ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।
সভায় জাসদ সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাসানুল হক ইনুসহ আটককৃত রাজবন্দীদের মুক্তি দাবি করা হয়।
সভাপতির বক্তব্যে দেওয়ান শাহেদ চৌধুরী দেশে সংঘটিত মব সন্ত্রাসের নিন্দা জানিয়ে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।
সভায় কর্নেল তাহের সহ ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্থ হওয়ার ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজাদ উদ্দীনের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। শহীদদের স্মরণে পালন করা হয় এক মিনিট নিববতা।

Situs Streaming JAV