Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে যুবলীগের দুই গ্রুপের হাতাহাতি :কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণায় দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: July 28, 2013 | 3:44 PM

 

স্থবিরতার অভিযোগ এনে বর্তমান কমিটি বাতিল করে কেন্দ্র থেকে নতুন আহ্বায়ক কমিটি দেয়ায় যুক্তরাষ্ট্র যুবলীগের দুই পক্ষের বিরোধ থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার ইফতারের আগ মুহূর্তে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিলুপ্ত কমিটির সমর্থকদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন নতুন কমিটির আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউইয়র্ক পুলিশ হস্তক্ষেপ করে।

জানা গেছে, গত সোমবার জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে ইফতার পার্টির আয়োজন করে বিলুপ্ত কমিটি। শনিবার একই হলে নতুন কমিটি পাল্টা ইফতার পার্টির ঘোষণা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। ইফতারের কিছু সময় আগে নতুন আহ্বায়ক তারিকুল বেসরকারি নিরাপত্তা কর্মী পাহারায় ওই রেস্টুরেন্টে যাওয়ার সময় বিলুপ্ত কমিটির সমর্থকরা তাকে দফায় দফায় লাঞ্ছিত করেন। তারিকুল এ ঘটনা মোবাইল ফোনে পুলিশকে জানালে মুহূর্তেই নিউইয়র্ক পুলিশ ঘটনাস্থলে এসে দু’পক্ষকে নিবৃত্ত করে। পালকি পার্টি সেন্টারের মালিক বাংলাদেশি ব্যবসায়ী হারুন ভুঁইয়া পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। এর পরপরই বিলুপ্ত কমিটির সমর্থকেরা আবার ইফতার অনুষ্ঠানে ঢুকে পড়লে তাদের পুলিশ দিয়ে বের করে দেন তারিকুল। 
এসময় বিলুপ্ত কমিটির কয়েকজন সমর্থক একটি টেবিলের ইফতার তছনছ করেন। পরে পার্টি হল থেকে বের হবার সময় প্রতিরোধের মুখে পড়েন তারিকুল। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে পাহারা দিয়ে নিয়ে যায়। এসময় পুলিশ অভিযোগ দিতে বললে তারিকুল ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে এড়িয়ে যান।
দেড় বছর আগে ঢাকা থেকে কেন্দ্রীয় কমিটি মিসবাহ আহমেদকে সভাপতি এবং ফরিদ আলমকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি দেয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার অভিযোগ এনে গত ২৩ জুন যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ স্বাক্ষরিত এক পত্রে বর্তমান কমিটি বিলুপ্ত করে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি এ কে এম তারিকুল হায়দার চৌধুরীকে প্রধান করে ২৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত ১৫ জুলাই বর্তমান কমিটি পাল্টা তারিকুলকে যুবলীগ থেকে বহিষ্কার এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীনকে যুক্তরাষ্ট্রে অবাঞ্ছিত ঘোষণা করে। এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফরের সময় যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন যুক্তরাষ্ট্র যুবলীগের নানা রকম আতিথেয়তা সত্ত্বেও তিনি নানারকম অনৈতিক দাবি-দাওয়া করেন যা যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষে নীতিগতভাবে মেনে নেয়া সম্ভব ছিল না। নিউইয়র্কে অবস্থানকালে সার্বক্ষণিক গাড়ি, ড্রাইভার, মদের বার কিংবা নাইট ক্লাবে নিয়ে নানা বিনোদনের ব্যবস্থাসহ তার অন্যান্য ব্যক্তিগত অসামাজিক ও অসাংগঠনিক আবদার যুক্তরাষ্ট্র যুবলীগের বর্তমান কমিটি পূরণ করতে পারেনি। এ কারণে তিনি অসন্তুষ্ট হয়ে দেশে ফিরে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মিথ্যা তথ্য দিয়ে এবং ভুল বুঝিয়ে বর্তমান কমিটি ভেঙে দেয়ার ষড়যন্ত্র করেন। 
তবে বিলুপ্ত কমিটির সংবাদ সম্মেলনের জবাবে তারিকুল বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দই যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটিসহ সকল রাজ্য, সিটি ও বরো কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তিনি বলেন, সাংগঠনিক ধারাবাহিকতার অংশ হিসেবেই যুক্তরাষ্ট্র যুবলীগের কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে।বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র/ইত্তেফাক

ট্যাগ:
Situs Streaming JAV