Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে লতিফি হ্যান্ডস ইউএসএ’র উদ্বোধন ও নৈশভোজে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী–”সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন” (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: July 30, 2025 | 2:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে গোল্ডেন প্যালেসে গত ২৩ জুলাই বুধবার অনুষ্ঠিত লতিফি হ্যান্ডস ইউএসএ ইনক এর অফিশিয়াল উদ্বোধন ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শায়খূল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেন, “সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবেসে আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন”।
তিনি আরো বলেন, মা-বাবাকে কখনো ভুলে যাবেন না। তাদের খিদমত করুন, দুআ নিন। তারা দুনিয়ায় না থাকলে তাদের জন্য দুআ করুন। হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে ভালোবাসার পরিবেশ তৈরি করুন। মানুষকে ভালবাসুন মানুষের দুঃখ দুর্দশায় সাহায্যের হাত প্রসারিত করুন।
লতিফি হ্যান্ডস ইউএসএ’র সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুন নুর এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সৈয়দ সায়েম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দারুল হাদিস লতিফিয়া ইউকের প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী, লতিফি হ্যান্ডস বাংলাদেশ’র জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলী, দারুল হাদিস লতিফিয়া নর্থইস্ট ইউকে’র প্রিন্সিপাল মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী।
এসময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন বাংলদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল খান, এশিয়ান অ্যাডভাইজর কাউন্সিল মেম্বার টু দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি ফাহাদ সুলাইমান, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহ সভাপতি শামীম আহমেদ, লোকমান হোসেন লুকু, আইন ও আন্তর্জাতিক সম্পাদক বোরহান উদ্দিন, বাংলাদেশ সোসাইটি ইন্ক এর জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, ব্যান্ডস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সভাপতি আব্দুস শহীদ, সিপিএ জাকির চৌধুরী, ইলহাম একাডেমী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, জালালাবাদ অ্যাসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি সাব্বির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে প্রবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ রাজু, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন কারী মোহাম্মদ শিমুল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লতিফি হ্যান্ডস ইউএসএ ইনকের সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুনুর, শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান অ্যাডভাইজর কাউন্সিল মেম্বার টু দ্য মেয়র অফ নিউ ইয়র্ক সিটি ফাহাদ সুলাইমান, মেডিসিন ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সোসাইটি ইনক এর জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ বলেন, “আমি আরো অনেক অর্গানাইজেশন এর মাধ্যমে ডোনেশন করেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কারো থেকে কখন ও আমার দেওয়া টাকা গুলি ব্যবহারের বিস্তারিত তথ্য আমি পাইনি।
কিন্তু লতিফি হ্যান্ডস’র পক্ষ থেকে আমাকে আমি যে এতিমকে স্পনসর করেছি তার বিস্তারিত তথ্য আমাকে হোয়াটস্যাপ ও মেইল এর মাধ্যমে পাঠানো হয়। ইহা প্রমান করে লাতিফি হ্যান্ডস একটি বিশ্বস্ত চ্যারিটি প্রতিষ্টান এবং আমি উপস্থিত সকলকে অনুরোধ করবো বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রতিষ্টানের মধ্যমে নিঃসন্দেহে আপনার ডোনেশন পাঠাতে পারেন” ।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ইনক-এর সভাপতি বদরুল খান বলেন, “সিলেটের ভয়াবহ বন্যার পরে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা বন্যা পরবর্তী বাসস্থান নির্মাণ কাজে লাতিফি হ্যান্ডস এর সাথে পার্টনার হয় তারা প্রতিটি কাজের এবং ঘরের নির্মাণের আগে ও পরে এর বিস্তারিত তথ্য আমাদেরকে দেয়। ঘর নির্মাণে কতটুকু বালু, সিমেন্ট, রড, ইত্যাদি আনুষাঙ্গিক ব্যবহৃত বিভিন্ন জিনিষের হিসাব আমাদের সংগঠনের কাছে রিপোর্ট আকারে পাঠানো হয়। এবং আমি নিজে উপস্থিত থেকে ও একটি বাড়ি হস্তান্তর করেছিলাম।
এই প্রতিষ্টান এতো সুন্দর এবং দ্রুত আমাদের কাজ গুলি করেছে যা আমার জানা মতে অন্য কোনো প্রতিষ্টান বাংলাদেশে নেই। আমি আপনাদের নিঃসংকোচে বলবো, নিঃসন্দেহে এই প্রতিষ্টান হতে পারে আপনাদের চেরিটি কাজের বিশ্বস্ত পাটনার”।
অনুষ্ঠানের সমাপনীতে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী প্রবাসীদের জন্য বিশেষত মোনাজাত পরিচালনা করেন।

Situs Streaming JAV