Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রী চিন্ময়ের অন্তরস্পর্শী শান্তি সংগীত এর বিশেষ অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: August 11, 2025 | 4:18 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বখ্যাত বাঙালী ধ্যানসাধক, জাতিসংঘে পিস মেডিটেশনের দীক্ষাগুরু এবং মানবতার কবি শ্রী চিন্ময়ের “শান্তি সংগীত” এর বিশেষ আয়োজন। গত রবিবার কুইন্সে শ্রী চিন্ময় আন্তর্জাতিক পিস গার্ডেনে অনুষ্ঠিত এই সংগীত আয়োজনে, বাংলাদেশের পুরস্কারপ্রাপ্ত শিল্পী আঁখি হালদার পরিবেশন করেন শ্রী চিন্ময়ের একুশটি অন্তরস্পর্শী শান্তি এবং আধ্যাত্মিকতার গান। কি-বোর্ডে ছিলেন শ্রী চিন্ময় সেন্টারের বর্ষীয়ান সংগীত শিক্ষক চন্ডিকা কাপালিকা এবং মন্দিরায় সঙত করেন শহীদ উদ্দিন।
টিভি ব্যক্তিত্ব দিমা নেফারতিতি’র সঞ্চালনা এবং শুভেচ্ছা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দিমা নেফারতিতি, ধ্যানসাধক শ্রী চিন্ময়ের বৈশ্বিক একতা দর্শন এবং শান্তি সংগীত এর দর্শন আমন্ত্রিত অতিথিদের জন্য উপস্থাপন করেন। এরপরে শ্রী চিন্ময় সেন্টার ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট শ্রীমতি রঞ্জনা কুমারী ঘোষ শুভেচ্ছা বক্তব্য দেন। শ্রীমতি রঞ্জনা কুমারী ঘোষ বিশ্ব বরেণ্য বাঙালী ধ্যানসাধক, পশ্চিমা বিশ্বের কাছে “আধুনিক রেনেসাঁ মানব” হিসেবে সমাদৃত গুরু শ্রী চিন্ময়ের জীবন, দর্শন এবং সারাজীবনব্যাপী মানবতার অভূতপূর্ব কর্মকান্ড সম্পর্কে অতিথিদের অবগত করেন এবং শ্রী চিন্ময়ের শান্তি সংগীত এর এই মনোলোভা আয়োজন উপভোগ করবার আহবান জানান।
এরপরে শুরু হয় আঁখি হালদার এর সংগীত পরিবেশনা। গুরু শ্রী চিন্ময়ের কথা এবং সুরের অন্তরস্পর্শী একুশটি শান্তির গান আঁখি হালদার এর কন্ঠে অতিথিরা মগ্ন হয়ে উপভোগ করেন। আজকের এই অশান্ত বিশ্বে, আমাদের হৃদয় শান্তির জন্য আকুল হয়ে থাকে। শান্তির এই পবিত্র সন্ধানে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের সন্তান শ্রী চিন্ময়, যিনি বিশ্বজুড়ে শান্তির পরম দূত হিসেবে পরিচিত ছিলেন। ২০০৭ সালে পরলোকগমনের আগে পর্যন্ত শ্রী চিন্ময় তাঁর সাহিত্য, শিল্প, ক্রীড়া এবং সর্বোপরি সংগীতের মাধ্যমে বিশ্বময় শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন। শ্রী চিন্ময় তাঁর সংগীতের বিশাল সৃষ্টির সম্ভারে মানবজাতিকে নিরন্তর বৈশ্বিক একতা দর্শনে অনুপ্রাণিত করেছেন।
অনুষ্ঠানে শ্রী চিন্ময় সেন্টার ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ শাখার প্রধান শান্তিশ্রী ম্যাকগ্রাথ তার বক্তব্যে বাংলাদেশ সেন্টার এর নানাবিধ “শান্তি ও সম্প্রীতি কর্মকান্ড” সম্পর্কে অতিথিদের অবগত করেন। সবশেষে অতিথিদের ধন্যবাদ জ্ঞ্যাপন করে বক্তৃতা দেন গুরু শ্রী চিন্ময়ের বর্ষীয়ান বাংলাদেশী ডিসাইপল, একাত্তরের মুক্তিযোদ্ধা, লেখক খুরশীদুল ইসলাম। উল্ল্যেখ্য বিশ্বের ৭০ টির অধিক দেশে শ্রী চিন্ময় সেন্টার গত ষাট দশক ধরে ধ্যানসাধনা, শান্তি, সম্প্রীতি ও মানবতামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Situs Streaming JAV