Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত আসিফ রহমানের নামে রাস্তা

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: July 6, 2019 | 11:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স বুলেভার্ডে সড়ক দুর্ঘটনায় নিহত তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের নামে-‘আসিফ রহমানওয়ে’ হয়েছে। কুইন্স বুলেভার্ডের এ স্থানটিতে ১১ বছর আগে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি এক সড়ক দুর্ঘটনায় তরুণ সাইকেল আরোহী আসিফ রহমানের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। গত শনিবার স্থানটিতে এই নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয়মুখ লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সঙ্গীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন।

সন্তানের অকাল মৃত্যুতে লিজি রহমান নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক অসাধারণ উদ্যোগ নেন। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘটনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে স্থাপন করেন একটি প্রতীকী সাইকেল। তিনি দাবী জানান, কুইন্সবুলেভার্ডে একটি পৃথক ‘সাইকেল লেন’র। এ ব্যাপারে তিনি সহযোগিতা পান আসিফের সতীর্থ সাইকেল আরোহীদের। ক্রমে ক্রমে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা। উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। এখানে সাইকেলওয়ে বাস্তবায়িত হয়েছে। এবার বেসরকারি উদ্যোগে স্থাপিত হলো তার সন্তানের নামে আসিফ রহমানওয়ে। অনুষ্ঠানে লিজি রহমানের সাথে তার মেয়ে মৌমিতা রহমান, ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। নাম ফলক স্থাপনের এই অনুষ্ঠানে আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে যোগ দেয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV