Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন’র সিএমবিবিএ পথমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: June 27, 2025 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন (সিএমবিবিএ)। প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন ঐহিত্য বাজার রেখে চলছিল। কিন্তু দায়িত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক শ্রেণির কর্মকর্তার কারণে ব্রুকলিন এলাকায় আরেকটি ব্যবসায়ীক সংগঠন করা হয়। এসব পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের একচোখা নীতির কারণে আরেকটি সংগঠনের জন্ম হয়। এ কারণে ঐতিহ্যবাহী এ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা চার্চম্যাকডোনাল্ডে নিউইয়র্কের সবচেয়ে বড় মেলা হতো সিএমবিবিএর পথমেলা। কিন্তু দুর্বল নেতৃত্বের কারণে আজ এই সংগঠনের ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। অনেকে অভিযোগ করে বলেন, এক সময় এই সিএমবিবিএ মেলায় হাজার হাজার মানুষ হতো। বেশ সময় নিয়ে সবাইকে সম্পৃক্ত করে মেলা করা হতো। এখন যারা নেতৃত্বে আছেন তারা মনে হয় পছন্দ করেন শর্টকাট রাস্তা। তাছাড়া সবাইকে নিয়ে পথমেলা করতে গেলে যদি তাদের চেয়ে ভালো নেতৃত্ব সামনে চলে আসে- সেজন্য তারা যেনতেনভাবে একটি মেলা করে দায়িত্ব শেষ করেন। অনেকেই অভিযোগ করেন, সারা বছর একটি মাত্র মেলা। তা-ও তাড়াহুড়া করে কেন? এই মেলা ছাড়া সাধারণত আর তো কোনো অনুষ্ঠান দেখা যায় না। বছরে একটি অনুষ্ঠান পরিকল্পনা করে সবাইকে নিয়ে করলে অসুবিধা কোথায়? যারা দায়িত্বে থাকেন তারা নিজেদের অনেক বড় কিছু মনে করেন, তাই এই বাজে অবস্থা। তাছাড়া একই ব্যক্তিদের কেন দায়িত্ব দিতে হবে? অনেকেই ক্ষোভের সঙ্গে বলেছেন এই সংগঠনকে পকেট সংগঠনে পরিণত করা যাবে না। নেতৃত্বে পরিবর্তন করতে হবে। তা না হলে আগামী দিনে মেলায় মানুষের অংশগ্রহণ আরো কমতে থাকবে।
নিউইয়র্কের ব্রুকলিনে ২২ জুন রবিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ইনক্-সিএমবিবিএর ১৫তম পথমেলা। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে এ আয়োজন। এতে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম পাটোয়ারী এবং আহ্বায়কের দায়িত্ব পালন করেন ব্যবসায়ী মামুনুর রশীদ। মেলায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী শামসুদ্দিন আজাদ, বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানি এবং সিটি কাউন্সিলওমেন শাহানা হানিফ। আরো উপস্থিত ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, আব্দুর রব চৌধুরী, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, আবুল হাসনাত, লেয়াকত আলী, মহিউদ্দীন, শাইমন, আনোয়ারুল আজিম, এসএম ফেরদাউসসহ বহু কমিউনিটি নেতা ও বিশিষ্টজন।
মেলার অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। প্রথম পুরস্কার ছিল একটি নতুন টয়োটা গাড়ি, যা স্পন্সর করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া। র‍্যাফেল ড্র শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মেলার আয়োজক রফিকুল ইসলাম পাটোয়ারী বলেন, প্রবাসী বাংলাদেশিদের আনন্দ দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। আমরা আগামী দিনে আরো বড় ও আকর্ষণীয়ভাবে মেলা আয়োজনের চিন্তা-ভাবনা করছি।
মেলায় বিভিন্ন স্টল বসে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Situs Streaming JAV