নিউইয়র্কে হেলিকপ্টার সার্ভিস চালু :ম্যানহাটান-জেএফকে ভাড়া ৯৯ ডলার
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র তথা বিশ্বের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক বিমান বন্দরগুলোর মধ্যে জেএফ কেনেডী বিমান বন্দর অন্যতম। জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরটি জ্যামাইকা বে কুইন্স দক্ষিণ-পূর্ব এলাকায় নিউইয়র্ক সিটির মধ্যে অবস্থিত। এই বিমান বন্দর থেকে প্রতিদিন নব্বইটি ফ্লাইট উঠানামা করে। এই সময় যাত্রীদের এক এয়ারপোর্ট থেকে ভিন্ন এয়ারপোর্ট পৌঁছানোর সময় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সিটি থেকে এয়ারপোর্টেও পৌছাতে যাত্রীদের দীর্ঘ ট্রাফিক লাইনে অপেক্ষা করতে হয়। যানজটের এই যন্ত্রনা থেকে রেহাই পেতে ম্যানহাটান থেকে জেএফকে এয়ারপোর্টে স্বাচ্ছন্দে যাতায়াতের জন্য গত ২১ জানুয়ারী হেলিকপ্টার সার্ভিস চালু হয়েছে। ভাড়া ৯৯ ডলার করা হলেও বিশেষ দিন ও সময়ে ভাড়া বাড়বে। তবে তা ২১৯ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে গোথম্যান এয়ার লাইন্সের সিইও টিম হারেস জানান। যানজট এড়িয়ে নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌছতে হেলিকপ্টার সার্ভিস শীঘ্রই জনপ্রিয়তা পাবে বলে মনে করছে গোথম্যান এয়ার সার্ভিস কর্তৃপক্ষ। শুধু জেএফকে নয় নিউইয়র্কের লিবার্টি এয়ারপোর্টেও একই ভাড়া ধার্য করা হয়েছে। এখন যাত্রীরা টেক্সির পাশাপাশি হেলিকপ্টারে করে খুবই স্বল্প সময়ে এয়ারপোর্টে পৌছাতে পারবে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








