নিউইয়র্কে হ্যালো ২৪ ইউএসএ’র বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলায় মানুষের ঢল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করে নিতে গত ১৭ই মে শনিবার হাজারো মানুষের ঢল নামে জ্যামাইকা, কুইন্স পি, এস, ১৩১ অ্যাবিগেল অ্যাডামস এলিমেন্টারি স্কুলের অডিটরিয়ামে।
হ্যালো ২৪ ইউএসএ অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বৃহৎ পরিসরে আয়োজন করেছে বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪৩২, নিউইয়র্কের জ্যামাইকায় এলিমেন্টারি স্কুলের সুবৃহৎ ক্যাফেটেরিয়ায় সর্বমোট ২২ টি স্টলে সুসজ্জিত হয় বৈশাখী মেলা-১৪৩২, সকল ষ্টল, জুড়ে সাজানো ছিল মহিলাদের সালোয়ার কমিজ, শাড়ী, গহনা সহ পুরুষদের পাঞ্জাবী, টিশার্ট, রকমারী পিঠা ও সুস্বাদু খাবারের আয়োজন। সন্ধ্যা ৭ টায় কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠে এলিমেন্টারি স্কুলের বিশাল অডিটরিয়াম, এক জমকালো বর্ষবরণ সন্ধ্যা যার প্রথম পর্বে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় শিশু কিশোরদের নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিরিন বকুল ও অভিনেতা তানভীরের উপস্থাপনায়, সংগীত শিল্পী রিজিয়া পারভীন, প্রতীক হাসান, শাহ-মাহবুব, নিপা জামান, চন্দন চৌধুরী, ক্লোজ আপ তারকা আরিফ, সজীব ও মরিয়ম মারিয়া সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আহসান হাবীব।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউএসএ ইনক্ এর সভাপতি মোহম্মদ আলী, বাংলাদেশ কমিউনিটি বোর্ড সদস্য বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক ফকরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্কের বিশিষ্ট রিয়েল ষ্টেট ব্যবসায়ী শরাফ সরকার, শাহ কোরায়েশী, রিনা সাহা, খলিল বিরিরানীর স্বত্তধিকারী মোহাম্মদ খলিলুর রহমান, হ্যালো ২৪ইউ এস এ এর চেয়ারম্যান ও সিইও মাহামুদুল আলম, নিউইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক নবযুগ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিহাব উদ্দিন সাগর, নিউইয়র্কের জনপ্রিয় টেলিভিশন টি বি এন ২৪ এর ভাইস প্রেসিডেন্ট এ এফ মেজবাউজ্জামান সহ আরোও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪৩২ অনুষ্ঠানের আহবায়ক ছিলেন বাংলাদেশের বর্তমান প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী মরিয়ম মারিয়া, যিনি একাধারে সঙ্গীতের পাশাপশি জ্যামাইকা হিলসাইডে মরিয়ম মারিয়া মিউজিক স্কুলের প্রতিষ্ঠাতা ও শিক্ষয়িত্রী।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








