নিউইয়র্ক ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশান: ১৮১ জনের মধ্যে বাংলাদেশী ১২০ জন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পুলিশ সদর দফতরে গত ২১ আগষ্ট অনুষ্ঠিত হয়ে গেলো নবাগত ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্টদের গ্রাজুয়েশান অনুষ্ঠান। এ অনুষ্ঠানে ১৮১ জন নতুন এজেন্ট পুলিশ একাডেমীর প্রশিক্ষন শেষ করে চাকুরীর দায়িত্ব গ্রহন করলেন। ১৮১ জনের মধ্যে ১২০ জন বাংলাদেশী রয়েছেন। আর একাডেমীতে প্রশিক্ষনকালে সবচেয়ে বেশী নাম্বার পেয়ে যিনি সেরা এজেন্ট বা ভ্যালিডিক্টোরিয়ান হবার গৌরব অর্জন করেছেন তিনিও একজন বাংলাদেশী। তার নাম রাফি কামাল। এই ১৮১ জন ৫ বোরোর বিভিন্ন অফিসে দায়িত্ব পালন করবেন।

আগামী ২ সপ্তাহ পর আরও ২৩৫ জনের একটি গ্রুপের প্রশিক্ষন শুরু হবে। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী অংশ গ্রহন করবেন বলে জানা গেছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন চীফ অব দ্য ডিপার্টমেন্ট রোডনী কে হ্যারিসন। এছাড়া প্রায় ২ ডজন সিনিয়র কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইউনিয়ন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রিকি মরিসন, সকুনবি এলুফেমী, আলবার্ট স্লোহ, ডেরন ডেফ্রিটাস, সাঈদ ইসলাম, সৈয়দ উতবা, নিজাম উদ্দীন, কামরুজ্জামান এবং ইউনিয়নের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জব সেমিনারের রূপকার, সিনিয়র এজেন্ট ও কম্যুনিটি নেতা খান শওকত।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








