Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

বাংলাদশী আমেরিকান এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের বর্ণাঢ্য ফ্যামিলি নাইট ২০২৫ (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: May 19, 2025 | 4:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদশী আমেরিকান এমটিএ নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের বর্ণাঢ্য ফ্যামিলি নাইট ২০২৫। গত ১৬ জুলাই শুক্রবার কুইন্সের রিগো পার্কের জয়া হলে অনুষ্ঠিত হয় নিউইয়র্ক সিটি ট্রানজিট কর্মীদের এ মিলনমেলা।
বর্ণিল এ অনুষ্ঠান দুটো পর্বে সাজানো ছিলো। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম সংগঠক স্টেশন এজেন্ট রোকশানা বেগম। বক্তব্যে তিনি ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠান আয়োজন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
প্রথম পর্বটি সাজানো ছিলো সংগঠক ও অতিথিদের বক্তৃতা দিয়ে। এ পর্বে সঞ্চালক ছিলেন স্টেশন এজেন্ট সাইফুর রহমান। অনুষ্ঠানে সংগঠকদের পক্ষে বক্তব্য রাখেন সামাদ মিয়া (জাকারিয়া), আজাদ তালুকদার, তাহমিদুল হক, সফওয়ান চৌধুরী, জুবায়ের আহমেদ, এনামুল হক জনি, খোকন পাল। এছাড়া বক্তব্য রাখেন সুপারভাইজার সায়েম মোন্তাকিম, জেনারেল সুপারিন্টেন্ডেন্ট এখলাসুর রহমান, তারেক আহমদ ও আহনাফ আলম। অতিথিদের মাঝে বক্তব্য রাখেন টিডব্লিউইউ লোকাল১০০ প্রেসিডেন্ট জন চিয়ারেলো, স্টেশন ডিভিশন ভিপি রবার্ট কেলি, আরটিও ভিপি ট্রামেল থম্পসন।
বিশিষ্ট জনদের মাঝে উপস্থিত ছিলেন আরটিও জেনারেল সুপারিন্টেন্ডেন্ট ফরহাদুল ইসলাম, সুপারিন্টেন্ডেন্ট মাহমুদা ফেরদৌস, অবসরপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট আলী হায়দার , স্টেশন জিএসএস মোহাম্মদ মনসুর।
অনুষ্ঠান স্পন্সরদের মাঝে সালেহ আহমেদ (সাল), আফফার বকশ, এটর্নী মইন চৌধুরী এবং গ্রী মেকানিকেল কর্ণধার তোফায়েল লিটন চৌধুরী।
স্টেশন এজেন্ট প্রতিমা সুমির উপস্থাপনায় এবং গোপাল দাসের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন স্বপন অধিকারী, কাঞ্চন দাস, মসিয়ত উল্লাহ, অসীম চন্দ ও গোপাল দাস। স্টেশন এজেন্ট বিধান পালের কন্যা প্রিয়ন্তি পালের একক নৃত্য ছাড়াও শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা মুগ্ধতা ছড়ায়।
সাংস্কৃতিক পর্বের শেষটুকু মাতিয়ে রাখেন রাজীব ভট্টাচার্য ও কৃষ্ণা তিথি। বাহারী খাবারের আয়োজন আর জম্পেশ আড্ডার সাথে সুরের মূর্ছনায় গভীর রাত পর্যন্ত সবাই বুঁদ হয়ে থাকেন। উপস্থিত অনেকেই গানের তালে তালে সুর মিলিয়ে নেচে নেচে উপভোগ করেন।

Situs Streaming JAV