নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটি’র কর্মকর্তারা অভিষিক্ত হয়েছেন। উডসাইডস্থ গুলশান ট্যারেসে ১৬ জুন রোববার সন্ধ্যায় এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন লায়ন্স ক্লাবের কর্মকর্তা, নিউইয়র্কের মিডিয়া কর্মীসহ কমিউনিটির প্রায় দুইশত নারী-পুরুষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ৬ষ্ঠ চার্টার্ড এ্যানিভার্সারী ও নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লায়ন এএফ মিজবাহ উজ্জামান ও লায়ন ফাহাদ সোলায়মান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিটি বোর্ড ১২ এর সদস্য লায়ন শাহ নেওয়াজ।

মঞ্চে বিশেষ অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক ও নিউইয়র্ক স্টেট এসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নী মঈন চৌধুরী, খান’স টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, রাজনীতিবিদ ড. সিদ্দিকুর রহমান, ডিষ্ট্রিক্ট ২০-আর টু এর ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন গুস্তাবো সানচেজ, ডিষ্ট্রিক্ট টোয়েন্টি-আর ২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) লায়ন মাদাদি সাই। মঞ্চে অতিথি হিসেবে আরো ছিলেন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন মতিউর রহমান, সাবেক প্রেসিডেন্ট ও জোন চেয়ারম্যান লায়ন এড.নাসির উদ্দিন, প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন আসেফ বারী, কমিটির ১ম সহ সভাপতি ও অনুষ্ঠানের কনভেনর লায়ন মো: রফিকুল ইসলাম ও লায়ন্স ক্লাবের সেক্রেটারী লায়ন একেএম এ রশীদ ও জেনারেল সেক্রেটারী (ইলেক্ট) লায়ন আহসান হাবিব।
লায়ন্স ডিষ্ট্রিক্ট লিডারদের মাঝে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০ আর ২ এর বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ।
মঞ্চে উপবিষ্ট অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন মামুনস টিউটোরিয়ালের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং ক্লাবের ট্রেজারার লায়ন মো: সাইফুল ইসলাম।
এর আগে লায়ন মো: হেলাল উদ্দিন এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার পর আনুষ্ঠানিকভাবে সভার কাজ শুরু হয়। অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নতুন প্রজন্মের ফাইয়াজ জামী, আলভিনা মজুমদার। লায়ন এমডি মশিউর রহমান মজুমদার কতৃক ক্লাবের ‘প্লেজ অব অ্যালিগেন্স’ পরিচালনার পর লায়ন্স ইনভোকেশন পাঠ করেন লায়ন একেএম এ রশীদ।
উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির কনভেনর লায়ন মো: রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রথম পর্বে লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের শপথ করিয়েছেন ডিষ্ট্রিক্ট ২০-আর ২ এর ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) লায়ন মাদাদি সাই। লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন আসেফ বারী টুটুল।
২০১৯-২০২০ সালের জন্য গঠিত কমিটির সদস্যদেরকে শপথবাক্য পাঠ করান লায়ন্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট ২০-আর টু এর ডিষ্ট্রিক্ট গভর্ণর লায়ন গুস্তাবো সানচেজ। লায়ন্স ক্লাবের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সাঈদ।
পরবর্তীতে ক্লাবের কর্মকান্ডে এবং কমিউনিটিতে অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তি ও অতিথিদের মাঝে ক্লাবের পক্ষ থেকে এ্যাপ্রিসিয়েশন প্ল্যাক প্রদান করা হয়। প্ল্যাক প্রাপ্তরা হলেন লায়ন শাহ নেওয়াজ, এটর্নী মঈন চৌধুরী, নাঈমা খান, ডিষ্ট্রিক্ট গভর্ণর (ইলেক্ট) লায়ন মাদাদি সাই, লায়ন মোহাম্মদ সাঈদ, লায়ন আসেফ বারী টুটুল, লায়ন একেএম এ রশীদ, লায়ন আহসান হাবীব ও লায়ন মো: রফিকুল ইসলাম।
ক্লাবের জেনারেল সেক্রেটারী লায়ন একেএম এ রশীদ তার বক্তব্যে বিগত দিনে লায়ন্স ক্লাবের কর্মকান্ড সংক্ষেপে তুলে ধরেন। বিশেষ করে গত বছর নিউইয়র্কে বৃক্ষ চাড়া বিতরণ, নিউইয়র্কে ৪টি স্থানে ফ্রি ফ্লু শট কর্মসূচী আয়োজন, ২০০ রিডিং গ্লাস (চশমা) বিতরণ, বিভিন্ন মসজিদে জায়নামাজ বিতরণ, বাংলাদেশের রংপুর, বগুড়া, ভোলায় এবং নিউইয়র্কের কুইন্স,ম্যানহাটন,জ্যামাইকা ও ব্রঙ্কসে শীতের সময় ৪ শতাধিক ব্লাংকেট বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ প্রভুতি কর্মসূচী পালনের কথা উল্লেখ করেন। তিনি জানান, আগামী ৩১ আগষ্ট জ্যাকসন হাইটসে ব্লাড ডোনেশন কর্মসূচি পালনের দিন চূড়ান্ত করা হয়েছে।
ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট আসেফ বারী টুটুল বলেন, সদস্যসহ সকলের সহযোগীতা নিয়ে আমরা নতুন এবং ব্যতিক্রমী কর্মকান্ডের মাধ্যমে মানবতার সেবায় অবদান রাখতে চাই। তিনি আগামী দিনে ক্লাব পরিচালনায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিরা সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়েছেন।
প্রধান অতিথি লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এবং কমিউনিটি বোর্ড ১২ এর সদস্য লায়ন শাহ নেওয়াজ তার বক্তব্যে লায়ন্স ক্লাবের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, মানবতার সেবার জন্যই লায়ন্স ক্লাবের জন্ম। বিশ্বের ২১০ টির মত দেশের মানুষ সেবামূলক লায়ন্স ক্লাবের সাথে জড়িত।
তিনি বলেন, লায়ন্স ক্লাব করতে হলে নিতে হয় না, শুধু দিতে হয়। তিনি লায়ন্স ক্লাবের বর্তমান কমিটিকে সফলভাবে কাজের জন্যে ধন্যবাদ জানান এবং নতুন কমিটির কর্মকর্তাদের সাফল্য কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ বলেন, ২০১৮ সালের জানুয়ারী থেকে ৬ মাস ক্লাবের এ্যাকটিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন এবং ১ জুলাই থেকে নির্বাচিত সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে বর্তমান জুন মাস পর্যন্ত কর্ম পরিচালনায় সদস্যদের সহযোগীতা পেয়েছি। আশা করি নতুন কমিটির কর্মকর্তারা পুরনো কর্মকান্ড ছাড়াও আরো সেবামূলক কাজ করে যাবেন। সকলের সহায়তায় সুন্দরভাবে ক্লাব পরিচালনা করা সম্ভব বলেও আমি বিশ্বাস করি। তিনি নতুন কমিটির কর্মকর্তাদের সহযোগীতার আশ্বাস দেন।
‘ফাদার্স ডে’ হওয়ায় দিবসটি পালনে এবং বাবাদের সুস্বাস্থ্য কামনায় কেক কেটে সকলের মাঝে বিতরণ করা হয়।
কর্মকর্তাদের অভিষেক আয়োজনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন কন্ঠশিল্পী ও লায়ন রানু নেওয়াজ এবং কন্ঠশিল্পী সায়েরা রেজা।
এই অনুষ্ঠান উপলক্ষে ‘লায়ন্স’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশিত হয়েছে। ম্যাগাজিন সম্পাদনা করেছেন জেনারেল সেক্রেটারী (ইলেক্ট) লায়ন আহসান হাবিব।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








