Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: March 7, 2026 | 1:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার কুইন্সের উডসাইডের গুলসান টেরেসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট২ আর-২০ এর সেকেন্ড ভাইস গভর্ণর ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক মশিউর রহমান। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মোহাম্মদ রশিদ, ইফতার আয়োজনের কনভেনার লায়ন মাসুদ রানা তপন, চেয়ারম্যান লায়ন নুরুল আজিম এবং মেম্বার সেক্রেটারি লায়ন আনিসুল ইসলাম টনিসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল্লাহ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ যোগ দেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন কমিউনিটি একটিভিস্ট গিয়াস আহমেদ, মোহাম্মদ আলী, ফাহাদ সোলায়মান, আব্দুর রহিম হাওলাদার, এস উদ্দীন পিন্টু, এডভোকেট মতিউর রহমান, রকি আলিয়ান, মহিউদ্দীন দেওয়ান, ফকরুল ইসলাম দেলোয়ার, কাজী আজম, জে মোল্লাহ সানী, অনিক রাজ, আহসান হাবিব, মোহআম্মদ সাঈদ, এএফএম জামান, ডা. আব্দুল হক, মনিরুল ইসলাম, হাসান জিলানী, ময়নুজ্জামান চৌধুরী, আব্দুল বাতেন, এম এন হায়দার মুকুট, শহিদুল হক, শাহ জে চৌধুরী, মিয়া মোহাম্মদ দুলাল, রুহুল আমিন, এবিএম সালেহউদ্দীন, বেলাল আহমেদ,ও তরিকুল ইসলাম মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। ইফতার মাহফিলকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, প্রবাসে বসবাস করলেও বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Situs Streaming JAV