নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে এবার সার্বজনীন দুর্গাপূজা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বের রাজধানী নিউইয়র্ক সিটির আলো-ঝলমলে দর্শনীয় স্থান টাইমস স্কোয়ারে এবার ৪, ৫ ও ৬ অক্টোবর (শুক্র, শনি ও রবিবার) দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এই টাইমস স্কোয়ারে কীর্তন হয়েছে, যোগ ব্যায়ামের আসর বসেছে। এখানে বড় পর্দায় উঠেছে বঙ্গবন্ধুর ছবি। চলতি বছর বাঙালির বর্ষবরণ উৎসব হয়েছে এই টাইমস স্কোয়ারেই। রমজানে তারাবির নামাজ এবং দিওয়ালী উৎসবও হয়েছে। এবার ঐতিহাসিক এ টাইম টাইমস স্কোয়ারে আসছেন দেবী দুর্গা।
শারদীয় উৎসবের জমকালো প্রস্তুতি চলছে। মহালয়ার পর তারিখটিও নির্ধারণ করা হয়েছে এমনভাবে যেন কোনো সংগঠনের পূজা আয়োজনে ব্যাঘাত না ঘটে। ফলে, সবাই সানন্দে আসতে পারবেন টাইমস স্কোয়ারে। সময়টি সাপ্তাহিক ছুটির সময়ে হওয়ায় ইতিমধ্যেই নিউইয়র্কের বাইরে আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও অনেকেই আসার পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে। আসবেন কানাডা থেকেও।
প্রসঙ্গত, এর আগে নিউইয়র্কের বাঙালিপাড়া জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সার্বজনীন দুর্গাপূজা হয়েছে। সেখানে এবারও পূজা হবে। কিন্তু তার আগেই টাইমস স্কোয়ারে উদযাপিত হবে ঐতিহাসিক এ আয়োজন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








