নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির মতবিনিময় সভা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির এক মতবিনিময় সভা গত ৯ জুন সোমবার জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সোলায়মান এর উদ্যোগে প্রিসিলা ফাতেমার সঞ্চালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, আসেফ বারী টুটুল, শাহ শহিদুল হক, তরিকুল ইসলাম বাদল, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ফারহান, মালিহা প্রমুখ।
অনুষ্ঠানে বাঙালি কমিউনিটির ছাড়াও পাকিস্তানি, আফগানিস্তানিসহ বিভিন্ন কমিউনিটির লোকজন উপস্থিত -ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের স্টুডেন্টদের সমাগমও ছিল চোখে পড়ার মতো।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান জানান, অনুষ্ঠানে যাতে সর্বোচ্চ লোকসমাগম হয় সেই লক্ষ্যে তিনি সবাইকে ফোন করে ইনভাইটেশন পাঠিয়ে এবং ঈদের আগের রাত্রে এলইডি ডিজিটাল ট্রাকে ভিডিওর মাধ্যমে আমন্ত্রণ জানান।
তিনি জানান, জ্যাকসন হাইটসে জোহরান মামদানির সাথে আলোচনা সভার করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশী বিভিন্ন ধর্মাবলীর কমিউনিটি এবং মুসলিম কমিউনিটিকে এইটা বলা যে আপনি ভোট দিতে গেলেই জোহরান মামদানি বিজয়ী হবেন।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, নিউইয়র্ক সিটিতে আনুমানিক পাঁচশ মসজিদ আছে যদি আমরা জুমা নামাজের আগে ইমামকে অনুরোধ করে বলাতে পারি যে আপনি একজন মুসলিম প্রার্থীর জন্য মুসল্লিদের কাছে ভোট চান যদি তা হয় তাহলে আমার মনে হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিবে এবং আমরা এই জয় ছিনিয়ে নিয়ে আআসতে পারবো ইনশাল্লাহ।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও ফাহাদ সুলাইমান সবাইকে ধন্যবাদ জানান।.
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








