Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে মামুন’স টিউটোরিয়ালের অসামান্য সাফল্য (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: March 11, 2025 | 1:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির স্পেশালাইজড হাইস্কুল ভর্তি পরীক্ষার ফলাফলে ধারাবাহিক সাফল্যে এবারও এগিয়ে মামুন’স টিউরোরিয়াল। অসামান্য সাফল্য অর্জন করেছে কমিউনিটির অন্যতম এ টিউটোরিয়ালের শিক্ষার্থীরা। টিউটোরিয়ালটির অনেক শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির সেরা হাইস্কুলগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে পড়–য়া ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
গত সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর স্পেশালাইজড স্কুলে সন্তানের ভর্তির সুযোগ পাওয়া বাবা-মায়েরা আন্তরিক ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। স্পেশালাইজড হাইস্কুল চান্স পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা কৃতজ্ঞতা জানাতে গত ৮ মার্চ ব্রঙ্কস এবং ৯ মার্চ জ্যাকসন হাইটস শাখায় আসেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় কর্নধার শেখ আল মামুন উষ্ণ অভিনন্দন জানান শিক্ষার্থী-অভিভাবকদের। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন শিক্ষার্থীদের।
আবেগআপ্লুত বাবা-মা তাদের সন্তানদের সাফল্য নিয়ে অনুভূতি জানান। সন্তানরাও শোনান তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অবদানের কথা। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শেখ আল-মামুন একজন সৃজনশীল মানুষ।
এসময় শেখ আল মামুন বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বরাবরের মত এবারও আমাদের অসংখ্য শিক্ষার্থী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। মামুন’স টিউটোরিয়ালে যারা পড়েছে তাদের মধ্যে ৭৫ ভাগ ছাত্র-ছাত্রী এ বছর স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষক শেখ আল মামুন বলেন, বাবা-মা এবং ওদের মুখে যখন স্বপ্ন পূরণের গল্প শুনি তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়। তিনি বলেন, এ কৃতিত্ব ছাত্র এবং তাদের অভিভাবকদের। আমরা শুধু দিক নির্দেশনা দিয়ে যাই। চেষ্টা করি একজন শিক্ষার্থীর সর্বোচ্চ মেধা বিকাশের।
এ সাফল্যের নেপথ্য নায়ক প্রফেসার শেখ আল মামুন তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে কাজে লাগাতে মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিয়ে নিজেই শিক্ষাদানে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী স্পেশালাইজড হাইস্কুলগুলোর প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিদ্বন্দ্বিতা করে। প্রায় ৫ হাজার আসনের প্রতিটির জন্য লড়াই করতে হয় গড়ে ৩০-৪০ জন মেধাবীকে। এ প্রতিযোগিতায় বাঙালী শিক্ষার্থীদের সাফল্যের হার ঈর্ষনীয়। বাংলাদেশি প্রজন্মের এ সাফল্যগাথার নেপথ্যে কাজ করে যাচ্ছে মামুন’স টিউটোরিয়ালসহ বাংলাদেশি মালিকানাধীন বেশক’টি টিউটোরিং সেন্টার।

Situs Streaming JAV