নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে ৫ বাংলাদেশি আমেরিকান’র পদোন্নতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট- এনওয়াইপিডিতে বাংলাদেশি আমেরিকান পাঁচ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। শুক্রবার সকালে এনওয়াইপিডি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে তাদেরসহ সংস্থটিতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার জেসিকা টিচ।
ওই সময় পদোন্নতিপ্রাপ্তদের স্বাগত জানানোর পাশাপাশি সিটিকে নিরাপদ রাখতে তাদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নিজেদের দায়িত্বশীলতার পাশাপাশি পরিবারের ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন পুলিশ কমিশনার।
এর আগে এনওয়াইপিডির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পদোন্নতি অনুষ্ঠানে আসেন কমিশনার জেসিকা টিচ। আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এনওয়াইপিডির পদোন্নতিপ্রাপ্তদের হাতে পুলিশ কমিশনার একে একে সনদ তুলে দেন।
বাংলাদেশি আমেরিকান পাঁচ পুলিশ কর্মকর্তার মধ্যে সার্জেন্ট থেকে লেফটেন্যান্ট পদে পদোন্নতি পান দুইজন। তারা হলেন শেখ আহমেদ ও মোহাম্মেদ আহমেদ। এছাড়া, পুলিশ অফিসার মোহাম্মদ শোয়েব ও মোহাম্মদ আলী সার্জেন্ট পদে এবং মাইনুল হাসান ডিটেকটিভ পদে পদোন্নতি পান।
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন-বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদোন্নতি পাওয়া বাংলাদেশি কর্মকর্তাদের অভিনন্দন জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








