নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৮ এপ্রিল
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসে আগামী ২৮ এপ্রিল সোমবার ‘বাংলাদেশ ডে’ উদযাপিত হবে। নবমবারের মতো সোমবার নিউইয়র্ক স্টেটের রাজধানী আলবেনীতে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে “বাংলাদেশ ডে” হিসেবে। আলবেনীর ক্যাপিটাল হিলে এদিন আবারো উড়বে বাংলাদেশের পতাকা। নিউইয়র্ক অ্যাসেম্বলি ও স্টেট সিনেটে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ওপর পৃথকভাবে রেজুলেশন গ্রহণ করা হবে। তুলে ধরা হবে বাংলাদেশের মহান স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস। ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠান বাস্তবায় করার লক্ষে সম্প্রতি ‘বাংলাদেশ ডে’ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান আবদুস শহীদ, কনভেনার আব্দুল হাসিম হাসনু ও আবদুর রহিম বাদশা, মেম্বার সেক্রেটারী এইচ এম ইকবাল ও মো. শামীম মিয়া, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ এন মজুমদার, সমন্বয়কারী এ ইসলাম মামুন ও শেখ জামাল হুসেন, অর্থ সম্পাদক সামাদ মিয়া জাকারিয়া ও নুরুল ইসলাম। এছাড়া একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।

সহযোগিতায় : আতাউর রহমান সেলিম, জুনেদ আহমেদ চৌধুরী, খলিলুর রহমান, সালেহ উদ্দিন, মো. এস আলী, স্বপন তালুকদার এবং প্রিন্স রহমান। সার্বিক সহযোগিতায় আরো রয়েছে রোকন হাকিম, মামুন’স টিউটরিয়াল, আব্দুর রব দলা মিয়া, এক্সিট রিয়েলটি-সায়দুর রহমান লিংকন, আল আকসা রেস্টুরেন্ট ও গ্রোসারী, এবং সাখাওয়াত আলী।
উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টায় ব্রঙ্কসের ইউনিয়নপোর্ট রোড এলাকার গোল্ডেন প্যালেস/খলিল বিরিয়ানী হাউসের সামনে থেকে থেকে নিউইয়র্কের রাজধানী আলবেনীর উদ্দেশ্যে নির্ধারিত বাস ছেড়ে যাবে। অনুষ্ঠানে যোগদানের জন্য জনপ্রতি ফি ধরা হয়েছে ৫০ ডলার।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








