Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইর্য়কে যুব কমান্ডের প্রতিবাদ সভায় মাওলানা আযাদের ফাঁসির রায় প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: January 22, 2013 | 3:41 PM

মমিন মজুমদার নিউইয়র্ক : গত ২১ জানুয়ারী সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাতীয় যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম কর্তৃক বিতর্কিত হিসেবে বর্ণিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে প্রদত্ত ফাঁসির রায় প্রত্যাখ্যান করা হয়েছে।
ঘোষিত রায়কে পূর্ব নির্ধারিত উল্লেখ করে নেতৃবৃন্দ বলেছেন যে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল এবং দেশের বরণ্য আলেমদের নাজেহাল করার উদ্দেশ্যেই ভারতের পদলেহী সরকার ট্রাইব্যুনাল গঠণের মাধ্যমে মূলত ভারতের এজেন্ডাই বাস্তবায়ন শুরু করেছে। দেশে বিদেশে বরেণ্য আইনজীবী ও আইনজীবীদের সংগঠন এবং মানবাধিকার সংগঠন ট্রাইব্যুনালের গঠণ ও বিচার প্রক্রিয়ার অস্বচ্ছতার প্রতি অঙ্গুলি নির্দেশ করে এ ধরনের একটি ট্রাইব্যুনাল কর্তৃক আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার কার্য পরিচালনা অসম্ভব বলে অভিমত ব্যক্ত করা সত্বেও সরকার সবকিছু উপেক্ষা করে জাতিকে বিভ্রান্ত ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে।
সিটির জ্যাকসন হাইটসের প্লাজা মিলনায়তনে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখার সভাপতি চৌধুরী আলম, হিউম্যানিটি কাব অফ আমেরিকার প্রেসিডেন্ট মাওলানা রশীদ আহমদ, কমিউনিটি এক্টিভিষ্ট মন্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, আবু বকর দিদার, কায়কোবাদ কবীর, লোকমান হোসেন, আরাফাত হোসেন, কুতুব উদ্দিন ও খাবীরুজ্জামান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের এ ট্রাইব্যুনালকে জাতিসংঘ স্বীকৃতি দেয়নি। সরকার দলীয় কর্মীদের ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে শুরু থেকেই জাতির সাথে প্রতারণা করে আসছে। তারা বলেন, মাওলানা আযাদ এর বিরুদ্ধে একতরফা রায় দেয়া হয়েছে, যা কেউ মানে না। তিনি তাছাড়াও জামায়াত ও বিএনপির অন্যান্য নেতাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেসব পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার বিচারের নামে নাটকের মঞ্চায়ন করছে।
বক্তারা বলেন, মাওলানা আযাদ বাংলাদেশের জনপ্রিয় একটি স্যাটেলাইট টিভিতে ইসলামী অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ ও মাসয়ালা মাসায়েল সম্পর্কে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বিপুলসংখ্যক দর্শককে আকৃষ্ট করতে সক্ষম হয়েছিলেন। আওয়ামী লীগের সৃষ্ট জঙ্গী নেতা বাংলা ভাই এর আর্র্বিভাব হওয়ার পর মাওলানা আযাদই সর্বপ্রথম ইসলামে জঙ্গীবাদের স্থান নেই বলে ঘোষণা দেন। বাংলাদেশ মসজিদ কাউন্সিলের মাধ্যমে তিনি জঙ্গীবাদ বিরোধী প্রচারণা চালিয়ে সফল হয়েছেন। তার জনপ্রিয়তাই আওয়ামী লীগের গাত্রদাহের কারণ হয়ে দাড়িঁয়েছে।তারা ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং জাতীয় নেতৃবৃন্দ ও বরণ্য আলেমদের মুক্তি দাবী করে বলেন, রায় দ্রুত ঘোষণার জন্য সরকার চাপ দিচ্ছে বলে ট্রাইব্যুনালের একজন বিচারক ও এক প্রবাসী আইনজীবীর মধ্যে স্কাইপ সংলাপ ফাঁস হয়ে গেলে বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে এবং উদ্ভুত পরিস্থিতিতে পদত্যাগ করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান নিজামুল হক নাসিম। আমরা আশা করেছিলাম সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়া হবে। কিন্তু তা না করে শীর্ষস্থানীয় আলেম মাওলানা আবুল কালাম আযাদ এর বিরুদ্ধে ফাসিঁর রায় দেয়া হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধ না করা হলে দেশে ও প্রবাসে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তারা ট্রাইব্যূনাল বাতিল, মাওলানা আযাদের বিরুদ্ধে ফাঁসির রায় প্রত্যাহারসহ আটক নেতাদের মুক্তির দাবীতে ২২ জানুয়ারী মঙ্গলবার ব্রুকলীনের ওজনপার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন।
নিউইয়র্ক ছাড়াও ক্যালিফোর্নিয়া, ডেলাওয়ার, পেনসিলভেনিয়া, নিউ জার্সী, ওয়াশিংটন ডিসিতে মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশীরা প্রতিবাদ সমাবেশ করেন কলে জানা গেছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV