Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের এস্টোরিয়ায় বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচনী সমাবেশে সোসাইটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: November 5, 2021 | 6:11 AM

https://www.facebook.com/USANewsNY/videos/986510258598408

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের এস্টোরিয়ায় বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচনী সমাবেশে বক্তারা বলেন, নিষ্ঠাবান, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই প্যানেল। সোসাইটিকে নেতৃত্ব দিতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই। নির্বাচনকে ঘিরে প্রতিটি এলাকায় ‘নয়ন-আলী’ প্যানেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। গত ৩ নভেম্বর বুধবার রাতে এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টে আয়োজিত সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

লীগ অব আমেরিকার সাবেক সভাপতি এমাদ চৌধুরীর সভাপতিত্বে এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীনের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা শাহাব উদ্দিন, অধ্যাপক শেখ শাহাদাত আলী, ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের, সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী

মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটি’র সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, নরসিংদী জেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুনুর রশীদ ও সহ সভাপতি মাহবুবুর রহমান মুকুল, রাজশাহী জেলা সমিতির সভাপতি আব্দুস সালাম, মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাজমুল আলম, নারায়নগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি ফয়সল হক দোলন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, উপদেষ্টা মীর জাকির, কমিউনিটি এক্টিভিস্ট বেলাল চৌধুরী, জাহেদ মাহবুব প্রমুখ। সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থী, কর্মী, সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আসন্ন নির্বাচনে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি- আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি- মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক- আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক- শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক- আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক- মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক- মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক- মোহাম্মদ এস মিয়া (সামাদ) এবং কার্যকরী সদস্য- মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।

বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেল নিষ্ঠাবান, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত। এ প্যানেল ঐক্যবদ্ধ কমিউনিটি, বাংলাদেশ ও আমেরিকার মূলধারায় বাংলাদেশীদের স্বার্থ প্রতিষ্ঠার অঙ্গীকারাবদ্ধ। নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে

নিতে কার্যকর ভূমিকা রাখবে। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিতির উপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, এস্টোরিয়া ‘নয়ন-আলী’ প্যানেলের ঘাঁটি। ‘নয়ন-আলী’ প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এস্টোরিয়া নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের পাশাপাশি সোসাইটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে। তিনি সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।
সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার বলেন, বাংলাদেশ সোসাইটি মূলধারার সাথে কাজ করে যাচ্ছে। ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে সোসাইটিকে আরও গণমুখি করা হবে।

সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে সোসাইটি হবে সকল বাংলাদেশীর।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV