Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজনপার্কে বিয়ানীবাজার সমিতির অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: October 21, 2022 | 1:30 AM

 রশীদ আহমদ: বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে ও কমিউনিটির সেবা আরো সুচারূপে করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত  ওজন পার্কে (৭৬০৭ ১০১ এভিনিউ) তে নিজস্ব অফিস।সমিতির মালিকানাধীন বিল্ডিং এ  গত ১৬ অক্টোবর রোববার বাদ মাগরিব 
দু’আ মাহফিলের মাধ্যমে অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খানসহ সমিতির উপদেষ্টা ও কার্যকরী কমিটির দায়িত্বশীলরা।
এর পর সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারী নাজমুল হক মাহবুব এর সাবলীল পরিচালনায় দু’আ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান। দুআ পরিচালনা করেন বিএমএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল মাওলানা রশীদ আহমদ। 
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা হাজী সামসুল ইসলাম, হাজী শফিকুর রহমান  ,সিরাজুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মহি উদ্দিন, ওজনপার্ক বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবদুন নূর,সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস টিটু, মাথিউরা সমিতির সভাপতি কমর উদ্দিন,বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সমিতির সাংগঠনিক সম্পাদক এটিএম তালহা,দফতর সম্পাদক  আব্দুল হামিদ ও ছাত্রনেতা ফাহিম শাকিল অপু প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন,আহমদ মস্তফা বাবুল,নজিবুল ইসলাম, নুরুল ইসলাম, হেলাল আহমদ, সমিতির কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, প্রচার সম্পাদক খলকুর রহমান,সমাজকল্যাণ সম্পাদক আক্তারুজ্জামান সাহিন মালিক, কার্যকরী কমিটির সদস্য জামাল হোসেন,মোঃ আবদুর রাজ্জাক (মুন্না),নূর উদ্দিন, হোসেন আহমদ, মোঃ আবু তাহের, জহির আহমদ জুয়েল প্রমুখ। 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে কার্যকরী কমিটির দায়িত্বশীলরা বলেন, সমিতির অফিস আজকে উদ্বোধন হলেও 
সমিতি কমিউনিটির কল্যাণে দীর্ঘ দিন ধরে বিভিন্ন  সেবামূলক কাজ করে আসছে।তার-ই আলোকে  আমরা কমিউনিটির সেবাকে আরো বেগবান ও সুচারু রূপে পরিচালনা  করতে অফিসের কোন বিকল্প নেই।তাই আমাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ওয়াদাগুলো ক্রমান্বয়ে পূরণ করতে চাই।সেক্ষেত্রে বর্তমান কার্যকরী কমিটি বিয়ানীবাজারবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
দু’আ মাহফিল শেষে সমিতির পক্ষ থেকে সবার মধ্যে শিরনী বিতরণ করা হয়।

 

Situs Streaming JAV