নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হুকুল ব্রঙ্কসে খলিল হালাল চায়নিজে বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাইলেন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট গভর্ণর ক্যাথি হুকুল আসন্ন নির্বাচনে ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির সমর্থন চাইলেন। গত ১ নভেম্বর ব্রঙ্কসের খলিল হালাল চায়নিজ হলে নিউইয়র্ক স্টেট গভর্ণর প্রার্থী ক্যাথি হুকুল তার সমর্থনে আয়োজিত সভায় অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে গভর্ণর পদে তাকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান। সভায় মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সাংবাদিক সহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে গভর্ণর ক্যাথি হুকুল ছাড়াও বক্তব্য রাখেন স্টেট অ্যাসেম্বলীওমেন ন্যাথালিয়া ফার্নান্দেজ, অ্যাসেম্বলীওমেন কারিনাজ রেইজ, কাউন্সিলওমেন আমান্ডা ফারিয়াজ।
খলিল বিরিয়ানী হাউজ ও খলিল হালাল চাইনিজ এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও বিশিষ্ট রন্ধন শিল্পী মোঃ খলিলুর রহমান, সমাজকর্মী মাজেদা উদ্দিন, রাজনীতিক আব্দুর রহিম বাদশা সহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ গভর্ণর ক্যাথি হুকুলকে ফুলেল শুভেচ্ছা জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








