Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কোয়ান্টাম সেমিনার : ‘যত্নায়ন শরীর মন দুটোই ভালো রাখে’

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 13, 2019 | 7:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সাপ্তাহিক কোয়ান্টাম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সেমিনারে এবারের বিষয় ছিলো ‘যত্নায়ন শরীর মন দুটোই ভালো রাখে’। ৭২ স্ট্রিটে মামুনস টিউটোরিয়ালে অনুষ্ঠিত এ সেমনিারে আলোচনা করেন কোয়ান্টাম ভোরের কাগজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি শামীম আহমেদ।

আলোচক বলেন, স্রষ্টার এক অপূর্ব সৃষ্টি আমাদের এই দেহ। আপনার মস্তিষ্ক যে কোন কম্পিউটারের চেয়ে ১০ লক্ষ গুণ বেশি শক্তিশালী। আমাদের দেহে রয়েছে পাচ শতাধিক মাংশপেশি, দুই শাতধিক হাড়, সত্তর থেকে এক’শ ট্রিলিয়ন দেহকোষ, প্রতিটি কোষে অক্সিজেন পৌচ্ছে যাচ্ছে শিরা ও ধমনীর ষাট হাজার মাইল পাইপলাইন দিয়ে। রয়েছে ফুসফুসের মতো রক্ত শোধনাগার। পুরো বিশ্বের সকল অলৌকিকতাকে হার মানায় আমাদের এই দেহ, যাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। কেন? কারণ এ সবকিছুই হচ্ছে কোনো কমান্ড ছাড়া, অটোমেটিক। নিরলসভাবে আপনার অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছে, আপনার হুকুম দিতে হচ্ছে না। একটু ভেবে দেখুন যদি কন্ট্রোল আপনার হাতে থাকত? হার্ট চালাতে গিয়ে হয়তো কিডনি ভুলে যেতেন, ব্রেন চালাতে গিয়ে হরমোন রিলিজ! আমাদের যদি দশটা মাথা থাকতো তা-ও সম্ভব হত না এতকিছু সুনিপুণভাবে মেইনটেইন করা, এত কিছু মনে রাখা! অথচ আমরা এর যত্ম নেইনা। এই শরীরের মূল্য দিতে ভুলে যাই। ভুলে যাই প্রভুর কাছে নত মস্তকে শুকরিয়া জানাতে, এত অভূতপূর্ব এই দেহের জন্যে। এমন এক দেহ যাকে আমার চালাতে হয় না, আমি বলার আগেই সব করে রাখে। শুকরিয়া জানাতে পারি না এই হাত, পা, চোখের জন্যে।

যত্নায়ন। কোয়ান্টাম পরিভাষায় এ শব্দটির অর্থ হলো, দেহ-মনের সুস্থতা ও প্রশান্তির জন্যে যথাযথ মনোযোগ ও বিজ্ঞানসম্মত যত্ন। আমাদের সার্বিক সুস্বাস্থ্যের জন্যে এটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর একটি অনুশীলন। দৈনন্দিন জীবনযাপনে নানা ঘটনার প্রতিক্রিয়ায় সচেতন-অসচেতনভাবে আমাদের দেহ-অভ্যন্তরে এবং মনের গভীরে নানারকম স্ট্রেস ও টক্সিন বা বিষাণুর সৃষ্টি হয়, যা আমরা বের করে দিতে পারি এই যত্নায়নের মাধ্যমে। যত কার্যকরভাবে এটা আমরা করতে পারব ততই বাড়বে আমাদের সুস্থতার শক্তি ও প্রশান্তির স্থায়িত্ব। যত্মায়নের রয়েছে পাচটি ধাপ। এগুলো হলো দম, সঠিক খ্যাদ্যাভাস, ব্যয়াম, হজম ও রেচন। সঠিকভাবে দম নেয়া ও দম ছাড়ার মাধ্যমে আমাদের এনার্জি লেভেল বেড়ে যাবে। সারাদিন পরিশ্রম করার পরও দেহ থাকবে ক্লান্তিহীন ও কর্মক্ষম। এজন্য বুক ফুলিয়ে দম নিতে হবে। গড়ে তুলতে হবে সঠিক খ্যাদাভ্যাস। ফ্রেশ এবং হালাল খাবার আপনার শরীর ভালো রাখবে। আর টক্সিনযুক্ত খাবার ও পানীয়, যেমন : সব ধরনের প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবার, অতিরিক্ত তৈলাক্ত-ভাজাপোড়া ও অধিক চিনিযুক্ত খাবার, এলকোহল, কোমল পানীয়, এনার্জি ড্রিংকস, ধূমপান অবশ্যই বর্জন করতে হবে।

কোয়ান্টাম ব্যয়াম আমাদের শরীরের হরমোনাল, বায়ো-ইলেক্ট্রিক্যাল ও নার্ভাস সিস্টেমসহ দেহের সবগুলো সিস্টেমের মধ্যে আন্তঃপারস্পরিক ভারসাম্য বজায় রাখে দারুণভাবে। এর পাশাপাশি প্রতিদিন (সপ্তাহে ন্যূনতম পাঁচ দিন) ২০ থেকে ২৫ মিনিট হাঁটা সুস্থতার জন্যে অত্যন্ত সহায়ক। সুস্বাস্থ্যের জন্যে হাঁটা ও ব্যায়ামের বহু রকম উপকার তো আছেই, এ-ছাড়াও এতে ঘামরূপে ত্বকের মধ্য দিয়ে অনেক ক্ষতিকর টক্সিন দূরীভূত হয়ে যায়। একই সঙ্গে হজম ও রেচনের দিকেও আমাদের নজর দিতে হবে।

এ অনুষ্ঠানে সেমিনারে আলোচনা ছাড়াও মেডিটেশন, রোগগ্রস্থ, সমস্যা পীড়িতদের জন্য হিলিং, সচেতনামূল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে শারিরিক, মানসিক, পেশাগত, আর্থিক ও আত্মিকসহ সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আয়োজন করা হয় ফ্রি কাউন্সিসেলিং এর।

উল্লেখ্য, প্রতি শুক্রবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের মামুন টিউটোরিয়ালে জীবনের বিভিন্ন সমস্যা, সাফল্য ও সম্ভাবনা নিয়ে সেমিনার ও মেডিটেশনের আয়োজন করে কোয়ান্টাম। টেনশন মুক্ত জীবন গড়তে, বিশেষ করে রোগকে সুস্থতায়, অশান্তিকে প্রশান্তিতে, অভাবকে প্রাচুর্যে এবং ব্যার্থতাকে কিভাবে সাফল্যে রুপান্তর করা যায় এ অনুষ্ঠানে পাওয়া যায় তার সঠিক ধারনা। সুখী পরিবার গড়তে সবাই কোয়ান্টাম মেডিটেশন চর্চায় এগিয়ে আসলে ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিমন্ডল আলোকিত হবে বলে মনে করেন আয়োজকরা। বিস্তারিত জানতে ফোন ৬৪৬-৭২৭-৮৯৭৮।

ট্যাগ:
Situs Streaming JAV