নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশী মালিকানা ক্যান্ডি স্টোরে চুরি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশীর মালিকানাধীন একটি ক্যান্ডি স্টোরে চুরি হয়েছে। চোরেরা রাতের আধাঁরে স্টোরের ঝাঁপ ভেঙ্গে হাজার টাকারও বেশী মূল্যের মালামাল নিয়ে গেছে। চোরেরা ক্যাশ বাক্স খুঁজে পায়নি বলে রক্ষা পেয়েছে হাজার ১২ ডলার।
দোকানের মালিক প্রফেসর রফিকুল ইসলাম জানান, তিনি মঙ্গলবার রাত ২টায় দোকান বন্ধ করে বাড়ী চলে যান। সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখেন ঝাঁপ ভেঙে দোকানের মালপত্র নিয়ে গেছে চোরেরা। পুলিশ এসে সরেজমিনে তদন্ত করে সব তথ্য নিয়ে গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের সাবেক সভাপতি রফিকুল ইসলাম তার দোকানে এমন চুরির ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, গভীর রাত (২টা) পর্যন্ত দোকানদারী করে বাড়ী ফিরে যাই। সকালে যথারীতি দোকান খুলতে এসে দেখি দোকানের ঝাপের এক কোনায় ভাঙ্গচুড়। খুলে দেখি সিদেল চোর দোকান তছনছ করে অনেক মালামাল নিযে গেছে। তিনি জানান, এখনো পুরো নিশ্চিত নই ক্ষয়ক্ষতির ব্যাপারে। প্রায় হাজার ১২শ ডলারের মালামাল খোয়া গেছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








