Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: August 23, 2019 | 8:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যামাইকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সম্প্রতি কোরআন খতম, মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রায় দেড় হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। সারা দিন মাইকে প্রচার করা হয় ৭ মার্চের ভাষণ। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন শিল্পীদের সঙ্গীত পরিবেশন করা হয়।

শোক সভায় অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি সরাফ সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুগ্ম সম্পাদক মহি উদ্দীন দেওয়ান সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারিকুল হায়দার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সায়কুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নূরুজ্জামান সর্দার, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান মামুন, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ প্রতিষ্ঠাতা সভাপতি ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি শামসুজ্জোহা তালুকদার ডন, সাবেক ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক কমিটির সদস্য স্বপন কর্মকার, সাবেক ছাত্রনেতা মো. মুরাদ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম ও মেহরাজ ফাহমি, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান কামরুল হাসান ও সহিদুল হক রাসেল।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV