Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের টাইম স্কয়ার বিলবোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ভিত্তিক প্রদর্শনী বিদেশের মাটিতে এক অনন্য উদ্যোগ

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: August 14, 2021 | 2:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার আইকনিক বিলবোর্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কাজ প্রদর্শনের উদ্যোগের প্রশংসা করেছেন।

বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও কর্ম বিশ্ববিখ্যাত টাইমস স্কয়ার বিলবোর্ডে প্রদর্শন করার এই অনন্য উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা এবং প্রচার সংস্থা এনওয়াই ড্রিমস প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।
আয়োজকরা নিশ্চিত করেছেন যেটাইমস স্কোয়ারে প্রদর্শনীটি চলাকালে ১৫ আগস্টের মধ্যরাত থেকে রাত ১১-৫৯ পর্যন্ত ২৪ ঘণ্টা ব্যাপী প্রতি দুই মিনিটে ১৫ সেকেন্ড মোট ৭২০ বার আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।
রাষ্ট্রদূত সহিদুল ইসলাম ফাহিমকে তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ঐতিহাসিক এই অনুষ্ঠানের অংশ হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত বলেন, এই ধরনের অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের বাংলাদেশি আমেরিকানদের কাছে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ তুলে ধরতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
এই বিশাল প্রজেক্ট ফাহিম ফিরোজ তার নিজস্ব অর্থায়নে শুরু করলেও পরে বেশ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী এই খরচ মেটাতে এগিয়ে এসেছেন।
এনওয়াই ড্রিমসের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ অনুষ্ঠানটিতে প্রদর্শিতব্য কন্টেন্ট চূড়ান্ত করতে এবং অন্যান্য সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামান্য ঐতিহ্য হিসেবে জাতিসংঘের স্বীকৃতি আদায়ের ক্ষেত্রে রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন এবং টাইম স্কয়ারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ সাদরে গ্রহণ করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
Situs Streaming JAV