নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের মূল সাংবিধানিক কমিটির ব্যানারে প্রতিবাদ সভায় সাধারণ সভার দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সাধারণ সভার দাবি জানানো হয়েছে। গত ৩০ জুন রোববার রাতে নর্থ ব্রঙ্কসের ৩০৬১ বেইনব্রীজ এভিনিউর চার্চ হলে নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের মূল সাংবিধানিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ দাবি জানান হয়।

নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সাবেক ভাইস প্রেসিডেন্ট লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং আলী হায়দার চৌধুরী জামির পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মইজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহিন আহমদ, সাবেক কার্যকরী সদস্য আনছার হুসাইন চৌধুরী, হাজী আব্দুর রউফ, মো: শামীম, নজরুল ইসলাম খান, আনছার উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুর রহিম প্রমুখ। সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ এনে বলেন, ২৩ বছর ধরে নির্বাচন হচ্ছে না নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের। সদস্যদের এক বছরের আগের স্বাক্ষর দেখিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানেও স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হয়েছে। তারা বলেন, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কার্যকরী কমিটির কোন নির্বাচন সাধারণ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কি না তা আমাদের জানা নেই। বক্তারা সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর মসজিদের আয়-ব্যয় হিসাব অডিট হওয়ার কথা থাকলেও সেটিও নিয়মিত হচ্ছে কিনা আমরা অবগত নই।
বক্তারা বলেন, আমরা চাই আল্লাহর ঘর পরিচালনায় কোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি থাকবে না।
তারা বলেন, সকলের এবাদত বন্দেগীসহ ইসলাম ধর্মীয় সকল কর্মকান্ড পরিচালন ব্যবস্থা থাকার কথা থাকলেও সভাপতি এবং সেক্রেটারী সুন্নী মতাদর্শের ভুল ব্যাখ্যা দিয়ে মসজিদের মুসল্লীদের মধ্যে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছেন।
প্রতিবাদ সভায় ২০১১ সালে ২.৪ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে ৫ তলা বিশিষ্ট মসজিদ ভবনের কাজ শুরুর তথ্যটি সঠিক নয় বলে দাবি করা হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








