Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের প্রিস্যিন্ক্টে প্রবাসী বাংলাদেশীদের থ্যাংকস গিভিং ফুড

অনলাইন ডেস্ক পঠিত: 22 বার

প্রকাশিত: November 27, 2016 | 1:25 AM

নিউইয়র্ক : ব্যাপক উৎসব আর আনন্দ আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্র পালিত হলো থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ দিবস। দেশটির ৫২টি রাজ্যের সর্বত্র দিবসটি পালিত হয়েছে। ঘরে ঘরে ছিলো বিশেষ জাতের মুরগি টার্কি পার্টি।থ্যাংক গিভিং এর অংশ হিসেবে একে অপরকে বিশেষভাবে গ্রিল করা টার্কি পরিবেশন করেন। অনেকে এ বিশেষ খাবারটি আত্মীয় পরিজন এমনকি সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারিদের খাওয়ানোর জন্য তা নিয়ে যান। এ কাজে পিছিযে ছিলেন না যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীরাও। তারা আমেরিকানদের মতোই নিজ বাড়িতে থ্যাংকস গিভিং পার্টি বা টার্কি পার্টির আয়োজন করেন। অনেকটা ঈদ উৎসব পালনের মতোই একে অপরের বাড়িতে ছুটে যান।এবারে আরেক বিরল নজির সৃষ্টি করলেন নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশীরা। তারা এবার বিশাল এই শহরটির এক থানায় পুলিশ অফিসারদের জন্য থ্যাংকস গিভিং ফুড নিয়ে যান। বাংলাদেশী কম্যু্উনিটি এ্যাডভান্স মেন্ট নামের সংগঠনের নেতারা গতকাল বৃহস্পতিবার রাতে ব্রঙ্কসের ৪৩ প্রিস্যিন্ক্টে পুলিশ অফিসারদের জন্য খাবার নিয়ে গেলে তারা তা সাদরে গ্রহন করেন এবং প্রবাসী বাংলাদেশীদের এজন্য ধন্যবাদ জানান।
সংগঠনটির সভাপতি রিয়াজ কামরান জানান, প্রতিবছর থ্যাংকস গিভিং ডে তে অন্যান্য কম্যুউনিটির পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়। ব্রঙ্কসের বাংলাদেশী কম্যুউনিটি অর্থাৎ আমাদের সংগঠনের পক্ষ থেকে এবারই প্রথম পুলিশ কর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে পুলিশ বিভাগের কাছে প্রবাসী বাংলাদেশীদরে মুখ উজ্জল হয়েছে। তাদের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে।

থ্যাংকস গিভিং ডে’র রাতে টার্কিসহ বিপুল পরিমান খাবার নিয়ে থানায় যান বাংলাদেশী কম্যুউনিটি এ্যাডভান্সমেন্ট এর ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান জন উদ্দিন, সভাপতি রিয়াজ কামরান, সিনিয়র সহ সভাপতি মাসুদ রহমান, সহ সভাপতি সজল হক, সহ সাধারন সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক মোঃ মৃধা।প্রবাসনিউজ.কম

ট্যাগ:
Situs Streaming JAV