Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র যাত্রা শুরু (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: February 1, 2022 | 12:33 AM

https://www.facebook.com/USANewsNY/videos/629692028313906

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২২৩৬ ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে এলাকায় জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র যাত্রা শুরু হয়েছে। গত ৩১ জানুয়ারী ২০২২ সোমবার সন্ধ্যায় বাংলাদেশী-আমেরিকান তরুণ ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট জুলফিজার আকতার জুয়েলের মালিকানাধীন ব্রঙ্কসের অন্যতম বৃহত এ অটো রিপেয়ার কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিংয়ের বর্ণাঢ্য আয়োজনে শুভ কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র কর্ণধার জুলফিজার আকতার জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন, সিরাজুল ইসলাম খান, আব্দুর রহিম প্রমুখ। কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ’র কর্ণধার জুলফিজার আকতার জুয়েল জানান, বাঙালী মালিকানায় ব্রঙ্কসে সর্ব বৃহত অটো রিপেয়ার কারখানা এটি। প্রবাসী বাংলাদেশী সহ সকলকে উন্নতমানের সেবা প্রদানের লক্ষে ব্রঙ্কসের অন্যতম বৃহত অটো রিপেয়ার কারখানাটি গড়ে তুলতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। তিনি বলেন, দীর্ঘ দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধুনিকতার ছোয়ায় প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। জুয়েল জানান, তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী, ছোট ট্রাক এবং ভ্যান রিপেয়ারের কাজ করেন। কম্পিউটার ডাইগনোস্টিক সার্ভিস সহ সব ধরণের কার সার্ভিসিং এবং বডিশপের ব্যবস্থা রয়েছে এখানে। তাদের সেবার মধ্যে রয়েছে ব্রেক চেঞ্জ, ওয়েল চেঞ্জ অ্যান্ড লুব, মেইনটেনেন্স, সার্ভিস অ্যান্ড রিপেয়ার. টাইমিং বেল্ট, টোইং সার্ভিস, মাফলার অ্যান্ড এক্সাস্ট, ট্রান্সমিশান রিপেয়ার. চেক ইঞ্জিন লাইট, এসি/হিটিং, ইলেকট্রিক্যাল, ইঞ্জিন চেঞ্জ ইত্যাদি।

জুলফিজার আকতার জুয়েল জানান, একই ছাদের নীচে তাদের এখানে অনেক সেবা প্রদানের ব্যবস্থা রয়েছে। তারা সব ধরণের দেশীয় এবং আমদানীকৃত গাড়ী ক্রয়-বিক্রয় ও ভাড়া প্রদান করে থাকেন। তাদের এখান থেকে ব্রোকারেজ, টিএলসি ইন্স্যুরেন্স সেবা প্রদান করা হয়। উবার, লিফট, ভায়া এবং অন্যান্য বেস সুবিধাও রয়েছে।

তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, সেবার মানসিকতা নিয়েই কাজ করছেন তারা। কমিউনিটিকে সুলভ মূল্যে উন্নত সেবার সেবা প্রদান তাদের লক্ষ। তিনি জানান, গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সব ধরণের কার সার্ভিস এ বিশেষ ছাড় দেয়া হচ্ছে। যে কোন মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি সার্ভিসিংয়ে ডিলারের চাইতেও সহজলভ্য সেবা প্রদানে বদ্ধপরিকর তারা। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কে অটো রিপেয়ার ব্যবসায়ী হিসেবে জুয়েল এ সেক্টরে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাণকেন্দ্র এধরণের আধুনিকমানের অটো রিপেয়ার শপ স্থাপন বাঙালীসহ অন্যান্য কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের খবর। এধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা সেরে নিতে পারবেন গাড়ীর প্রয়োজনীয় সকল কাজ। বক্তারা প্রবাসী বাংলাদেশীদের গাড়ীর সব ধরণের কাজ এই প্রতিষ্ঠান থেকে করানোর পাশাপাশি সার্বিক সহযোগিতা প্রদানের কথা বলেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ এর যে কোন বিষয়ে জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : ২২৩৬ ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ে, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২, ফোন: ৭১৮-৮২৩-২৫৬০, ৭১৮-৮২৪-০৩৭৬।

ট্যাগ:
Situs Streaming JAV