Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জমজমাট বনভোজন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: September 9, 2019 | 12:17 PM

https://www.youtube.com/watch?v=Eyxj_nwpSzk

https://www.youtube.com/watch?v=DzItBsVvJp4

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির উদ্যোগে গত ৭ সেপ্টেম্বর শনিবার ওয়েষ্টচেষ্টার কাউন্টির প্লেল্যান্ড অ্যান্ড এ্যামিউজমেন্ট পার্কে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বনভোজন। চমৎকার আবহাওয়ায় বিপুল সংখ্যক বাঙালীর অংশগ্রহণে পার্কটি পরিণত হয় এক খন্ড বাংলাদেশে। কৌতুক, আড্ডা আর শুভেচ্ছা বিনিময়ে অংশ গ্রহণকারীরা আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। পিকনিকে আগত অতিথিদের অনেকেই তাদের পরিবার পরিজন নিয়ে পার্কের হৃদে নৌ বিহারের আনন্দে মেতে উঠেন। স্পটের বিনোদন কেন্দ্রে শিশুরা বিভিন্ন রাইডে অংশ নেয়। সন্ধ্যার পর পর ছিল আকর্ষণীয় ফায়ার ওয়ার্কস। অতিথিরা বর্ণিল এই আতশবাজি উপভোগ করেন।
পিকনিকে আগত অতিথিদের শুরুতেই বারবিকিউ সহ নানা পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। দুপুরে পরিবেশন করা হয় খলিল বিরিয়ানীর সুস্বাদু মজাদার খাবার।

পিকনিকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলা পত্রিকা সম্পাদক এবং টাইম টিভি সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী রন্ধন শিল্পী মোহাম্মদ খলিলুর রহমান, এশিয়ান মাল্টি সার্ভিস ইনকের কর্ণধার সাইদুর রহমান লিংকন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ সালেহ উদ্দিন, সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস, সাংবাদিক দিদার চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, সিরাজুল ইসলাম, হারুন ভূইয়া, কামরুজ্জামান বাবু, মোহতাসিম বিল্লাহ তুষার, স্বপন তালুকদার, বেলাল ইসলাম, আব্দুল মতিন, সারওয়ার আলী, মুকিত চৌধুরী, দেলোয়ার হোসেন, আজিজ আহমদ, সঙ্গীত শিল্পী শারমিন তানিয়া, নারী নেত্রী রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, মেরী জোবায়দা, ফারজানা ইয়াসমিন, বাঁধন প্রমুখ।
পিকনিকের আহ্বায়ক স্বপন তালুকদার এবং মেম্বার সেক্রেটারী মোহতাসিম বিল্লাহ তুষার অনুষ্ঠানে আসার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, পিকনিক স্পট প্লেল্যান্ড অ্যান্ড এ্যামিউজমেন্ট পার্কটি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক নিদর্শন ও দর্শণীয় স্থান এবং ইউএস ন্যাশনাল হিস্টোরিক ল্যান্ডমার্ক হিসেবে স্বীকৃত। চমৎকার এই পার্কটির এক পাশে রয়েছে ছোট খাট অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটি চমৎকার হৃদ। পার্কটির অন্য পাশে রয়েছে একটি বিনোদন কেন্দ্র।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV