Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি’র ‘রব-রুহুল’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ : ব্রঙ্কসে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ার প্রত্যয়

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: October 19, 2021 | 10:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিকারী ‘রব-রুহুল’ প্যানেলের বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসে। সমাবেশে সোসাইটিকে সকল প্রবাসীর সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, ‘রব-রুহুল’ প্যানেলের বিজয়ের মাধ্যমেই কেবল এটি সম্ভব। ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্ট পার্টি হলে গত ১৭ অক্টোবর রোববার রাতে অনুষ্ঠিত এ নির্বাচনী সমাবেশে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল হাসিম হাসনুর সভাপতিত্বে এবং বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সঞ্চালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের সদস্য এমদাদুল হক কামাল, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ‘রব-রহুল’ প্যানেলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিমুর রহমান বুরহান, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহ সভাপতি রফিকুল ইসলাম, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মীর সারোয়ার আলী, প্রধান সমন্বয়কারী সভাপতি রিয়াজ উদ্দিন কামরান, কমিউনিটি এক্টিভিস্ট টি মোল্লা, শাহ মিজান, বাসেত রহমান, আনোয়ার হোসেন, নুরে আলম জিকু, আবদুল তিতুমির, ‘রব-রুহুল’ প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, সহ সভাপতি প্রার্থী ফারুক চৌধুরী, কোষাধ্যক্ষ প্রার্থী নওশেদ হোসেন, সাহিত্য সম্পাদক প্রার্থী ফয়সল আহমদ, অ্যাসাল ব্রঙ্কস চ্যাপ্টারের সেক্রেটারি মোজাম্মেল হোসেন মুরাদ, বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সহ সভাপতি শাহ বদরুজ্জামান রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমদ, সাংগঠনিক সম্পাদক সারোয়ার চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু, সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক মো. সোনার বলাই, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সদস্য কাজি মাহে আলম, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি মখন মিয়া, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মসাহিদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট মামুন রহমান, তামিম চৌধুরী, নূর হোসেন ফরহাদ, সোহেল আহমেদ, আতিকুর রহমান, শাহ জাহান খান, কাওসার আহমেদ, গিয়াস উদ্দিন চৌধুরী, আবু বকর চৌধুরী, আসলাম খান, লিয়াকত আলী খান প্রমুখ। সভায় কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে সকলের সহযোগিতায় ‘রব-রুহুল’ প্যানেল ব্রঙ্কসে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। প্রবাসীদের দোয়া আর ভোটারদের ভোটে অবশ্যই ‘রব-রুহুল’ প্যানেল জয়ী হবে। তারা এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, এই প্যানেল জয়ী হলে সোসাইটির চলমান কর্মকান্ড অব্যাহত রাখার পাশাপাশি ঘোষিত ইশতেহার অনুযায়ী সময়োপযোগী কর্মসূচীর মাধ্যমে সোসাইটিকে আরো শক্তিশালী করা হবে। সভায় বক্তাগণ সোসাইটির বৃহত্তর স্বার্থে মামলাবাজ ও দূর্নীতিবাজদের প্রতিহত করার আহবান জানান।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ‘রব-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি আব্দুর রব মিয়া, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওয়ান, সহ সভাপতি ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আমিনুল চৌধুরী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক ডা. শাহনাজ লিপি, জন সংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ টিপু খান, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, কার্যকরী সদস্য মোঃ সাদী মিন্টু, ফারহানা চৌধুরী, শাহ মিজান, আবুল বাশার, আক্তার হোসেন বাবুল ও সুশান্ত দত্ত।
এ নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। এর মধ্যে ‘রব-রুহুল’ ১৯জন এবং ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৭ জন এবং স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন (সোহেল) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
‘নয়ন-আলী’ প্যানেলের ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে এ প্যানেলের দুই সদস্যের মনোয়নপত্র বাতিল এবং চুড়ান্ত প্রার্থী হিসেবে ৩৮জনের নাম প্রকাশিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৩।

ট্যাগ:
Situs Streaming JAV