নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের নয়া সাধারণ সম্পাদক খলিলুর রহমান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খলিল বিরিয়ানি হাউসের স্বত্বাধিকারী শেফ মো. খলিলুর রহমান। গত ১০ জুন শুক্রবার খলিল বিরিয়ানি হাউসে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে ব্যক্তিগত কারণে সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন পদত্যাগ করায় পদটি শূণ্য হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

সভায় সংগঠনের প্রেসিডেন্ট জাকি চৌধুরী সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট বিলাল ইসলাম ও বখতিয়ার রহমান খোকন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ শারফিন মোর্শেদ, অফিস সেক্রেটারি এম বি তুষার এবং ডিরেক্টর কামরুজ্জামান বাবু।
নতুন দায়িত্ব প্রাপ্তি প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, কার্যকরী পরিষদের সকলে মিলে আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন আমি চেষ্টা করব তার যথাযথ মূল্য দিতে। তিনি বলেন, আমি সবাইকে নিয়ে বাংলাবাজার এলাকার ব্যবসায়ী ও কাসটমারদের স্বার্থ রক্ষায় কাজ করবো ইনশাল্লাহ। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








