নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ সুপার মার্কেটের যাত্রা শুরু (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/286935936289886
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ১৪০২ ইউনিয়ন পোর্ট রোডে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ নামে বাঙালী মালিকানায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় তরুণ ব্যবসায়ী স্বপন তালুকদারের মালিকানাধীন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের উদ্বোধন হয় বর্ণাঢ্য আয়োজনে।

প্রতিষ্ঠানটির সাফল্য কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া-মাহফিল পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এর পর সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার বিজনেস

এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, সভাপতি কামাল উদ্দিন, বৃহত্তর রাজশাহী সমিতির সাধারণ

সম্পাদক মোজাফফর হোসেন, পার্কচেস্টার ইসলামিক সেন্টার-পিআইসি’র ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল্লাহ, আইটিভির পরিচালক মাওলানা শহীদুল্লাহ, রিয়েল এস্টেট ব্যবসায়ী সালেহ উদ্দীন, সিপিএ জাকির চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভপতি মঞ্জুর চৌধুরী জগলুল, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন, বাংলা ক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাংবাদিক হাবিব রহমান, সাংবাদিক দিদার চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নূরে আলম জিকু, মোহাম্মদ আলী, বাবুল হাওলাদার, জালাল চৌধুরী, বেলাল, ব্যবসায়ী ফারহান চৌধুরী, আবদুল জে খান, বাবু খান, মো. রাসেল, রাব্বি খান, ফেরদৌস হাওলাদার, বাবুল হাওলাদার, ফারুক তালুকদার, মহসিন খান, অদুদ তালুকদার প্রমুখ।

এসময় সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ মার্কেটের সিইও স্বপন তালুকদার বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করে যাবে। হালাল ব্যবসার মাধ্যমে কমিউনিটিকে সুলভ মূল্যে প্রয়োজনীয় সব খাদ্য ও পণ্য সামগ্রী সরবরাহ করবে।

তিনি জানান, তাদের স্টোরে রয়েছে তাজা মাছ, মাংস, টাটকা তরিকারকারী সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে। মাস ব্যাপি চলবে এ বিশেষ ছাড়।

বক্তরা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, বাঙালী মালিকানায় স্টারলিং-বাংলাবাজার এলাকায় এমন হালাল সুপার মার্কেট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। ব্রঙ্কসে ক্রমবর্ধমান বাংলাদেশী কমিউনিটির প্রয়োজনীয় সামগ্রীর চাহিদা মেটাতে সক্ষম হবে সুন্দরবন হালাল মিট অ্যান্ড ফিশ। নতুন এই ব্যবসা প্রতিষ্ঠানটিকে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। দোকানেও ছিলো প্রচুর গ্রাহকের ভীড়। উদ্বোধনের পরপরই তাজা মাছ, মাংস, টাটকা শাক শব্জী সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে হুমড়ি খেয়ে পড়ছিলেন বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির ক্রেতা সাধারণ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








