Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এলাকায় নতুন টিউটোরিয়াল আহসান’স লার্নিং সেন্টারের আত্মপ্রকাশ!

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: July 13, 2019 | 2:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী কমিউনিটিতে আধুনিক কোচিং সেন্টারের চাহিদার প্রতি লক্ষ রেখে ব্রঙ্কসে স্টারলিং-বাংলাবাজার এলাকায় আহসান’স লার্নিং সেন্টার নামে ভিন্ন ধারার একটি টিউটোরিং সেন্টারের যাত্রা শুরু হতে যাচ্ছে। ব্রঙ্কসে বাঙালী অধ্যুষিত ২১১৯ স্টারলিং এভিনিউর দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে আগামী ১৫ জুলাই সোমবার থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে প্রতিষ্ঠানটি। আহসান’স লার্নিং সেন্টারে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য থাকবে প্রয়োজনীয় কোর্স।

স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের ছোট ছেলে প্রফেসর আহসান উদ্দিন এ লার্নিং সেন্টারটি প্রতিষ্ঠা করছেন। আহসান’স লার্নিং সেন্টার প্রতিষ্ঠার আগে আহসান উদ্দিন মার্সি কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। আহসান উদ্দিনের সহধর্মিনী ইনউড একাডেমি চ্যার্টার হাই স্কুলের টিচার মানসুরা মতিন সহ আমেরিকান পেশাধার শিক্ষকরা এখানে নিয়মিত পাঠ দান করবেন বলে ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছে কর্তৃপক্ষ।
আহসান’স লার্নিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর আহসান উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, নিউইয়র্কে বাঙালী কমিউনিটিতে আধুনিক কোচিং সেন্টারের চাহিদা রয়েছে। সে লক্ষেই সম্পূর্ণ পেশাদারিত্বে গড়ে তোলা হবে আহসান’স লার্নিং সেন্টার। দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এটি হবে সম্পূর্ণ ভিন্ন ধারার লার্নিং সেন্টার। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে গড়ে তোলবেন প্রতিষ্ঠানটি। বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রস্তুতিমূলক শিক্ষা প্রদানে সম্পূর্ণ পেশাদারিত্বে পরিচালনা করা হবে এই প্রতিষ্ঠানটি। বললেন, শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে মেধা ও মননে সন্তানের মতই কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তোলার প্রয়াস চালাবেন তিনি। শিক্ষা বান্ধব কৌশলে গড়ে তুলতে চান দক্ষ ও মেধাবী প্রজন্ম। তিনি বলেন, আমি চাই আমাদের নতুন প্রজন্ম শিক্ষার ক্ষেত্রে আরো সফলতা বয়ে আনুক। তারা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাক। এ জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। আমরা সেই কাজটিই করবো। তিনি বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশীপ সহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিলে ভালো মানুষ হওয়া যায়। ভাল চাকরী পাওয়ায় সুযোগ সৃষ্টি হয়। এই বিষয়টি প্রতিটি অভিভাবকের ভাবার সময় এসেছে।

আহসান উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, প্রতিনিয়ত অনেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আসছেন। এদের সন্তানরা ভিন্ন পরিবেশে নতুন কারিকুলাম বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়া-শুনা শুরু করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হয়। হোমওয়ার্ক সহ বিভিন্ন বিষয় বুঝতে অসুবিধার সম্মুখীণ হয়। আমাদের দক্ষ ও অভিক্ষ শিক্ষকরা সে সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। এছাড়া সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, স্পেশালাইজড স্কুলে ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতিমূলক পাঠ দান করবে। আমেরিকান উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ টিচাররা যতœসহকারে নিয়মিত পাঠদান করবেন এখানে। স্বনামখ্যাত শিক্ষকরা এই টিউটোরিয়ালে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটাতে সচেষ্ট থাকবেন। এর মধ্যে থার্ড গ্রেড থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস নেবেন সার্টিফাইড টিচাররা। ক্লাসের সময় সূচি : সোমবার-শুক্রবার দুপুর ১২টা থেকে ৭টা পর্যন্ত এবং শনিবার-রোববার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
তিনি বলেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এডুকেশন প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুল ছাড়াও সেরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে বদ্ধপরিকর লার্নিং সেন্টারটি। সেজন্য তাদের যে ধরনের সহায়তার প্রয়োজন তার সবই করবো আমরা। তিনি বলেন, ব্যবসায়িক মনোভাব নিয়ে নয়, শিক্ষা-সেবার মানসিকতা নিয়েই কাজ করবে তার প্রতিষ্ঠানটি।
প্রবাসী বাংলাদেশীদের কোচিং সেন্টারের প্রতি ইঙ্গিত করে আহসান উদ্দিন বলেন, কাউকে প্রতিপক্ষ নয়; বরং ক্রমবর্ধমান কমিউনিটিতে দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে সকলকে সহযোগি শক্তিই ভাবছেন তারা।
তিনি বলেন, তার টিউটরিয়ালটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপে নয়, গড়ে তুলবেন সত্যিকার ছাত্র-ছাত্রী সহায়ক কেন্দ্র হিসেবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করছেন তারা।
আমেরিকান স্বপ্ন পূরণে তাদের প্রতিষ্ঠানের ভুমিকা থাকবে অনবদ্য। প্রবাসে বাংলাদেশী আমেরিকানদের আগামী দিনের গৌরব গাঁথা রচনায় গর্বিত অংশিদার হতে চায় আহসান লার্নিং সেন্টার।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : আহসান উদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও, আহসান’স লার্নিং সেন্টার, ২১১৯ স্টারলিং এভিনিউ (দ্বিতীয় তলা), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন: ৭১৮-৬৮৪-৬৫৭১, সেল : ৩৪৭-৪২১-৪৬৭৬। [email protected]; www.ahsanslearlingcenter.com

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV