Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলিনে বারী হোম কেয়ারের অষ্টম শাখা

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: September 1, 2021 | 11:46 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের অষ্টম শাখার উদ্বোধন হতে যাচ্ছে ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে। আগামী ১৪ সেপ্টেম্বর উদ্বোধন হবে জনপ্রিয় এ হোম কেয়ার এজেন্সির নতুন শাখা।


বারী হোম কেয়ারের চেয়্যারম্যান মুনমুন হাসিনা বারী জানান, ব্রুকলিন বাসীদের সুবিধার্থেই ব্রুকলিনের প্রাণকেন্দ্র চার্চ ম্যাকডোনাল্ডে খোলা হবে বারী হোম কেয়ারের নতুন শাখা। এখান থেকে ব্রুকলিনে বসবাসকারী প্রবীণ এবং বয়স্কদের হোম কেয়ার সংশ্লিষ্ট সব ধরণের সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বারী হোম কেয়ায়ের সিইও আসেফ বারী সহ কমিউনিটি’র বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বারী হোম কেয়ায়ের সিইও আসেফ বারী জানান, নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেটের আইন অনুযায়ী সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে। দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে।
নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ড, ওজোনপার্ক সহ বাফেলোর দু’টি শাখায় বারী হোম কেয়ারের কার্যক্রম সাফল্যের সাথে পরিচালিত হচ্ছে।

ট্যাগ:
Situs Streaming JAV