নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে আইন-শৃংখলা বিষয়ে এনওয়াইপিডির চীফ অব হাউজিং ক্যাথলিন ওরেইনলের সাথে কমিউনিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের সাউথ ব্রঙ্কসে নতুন দায়িত্ব প্রাপ্ত এনওয়াইপিডির চীফ অব হাউজিং ক্যাথলিন ওরেইনলের সাথে আইন-শৃংখলা বিষয়ে কমিউনিটির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন সাউথ ব্রঙ্কসের পিএসএ-৭ এর সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিএসএ-৭ এর ক্যাপ্টেন ইয়ারলিং ই মই সহ এনওয়াইপিডি’র উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এনওয়াইপিডির চীফ অব হাউজিং ক্যাথলিন ওরেইল বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা কাজ করছি। সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ড-১ এর ভাইস প্রেসিডেন্ট শাহজাহান শেখ তার বক্তব্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্রমবর্ধমান আইন-শৃংখলার উন্নতির আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগীতা কামনা করেন। তিনি এ বিষয়ে সিটি এবং রাজ্য প্রশাসনের নির্বাচিত নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগীতা প্রদানের উদাত্ব আহবান জানান।
নাইচা টেন্যান্ট এসোসিয়েশনের সভাপতি ড্যানি বারবারা তার বক্তব্যে নতুন এনওয়াইপিডির চীফ অব হাউজিং এর দায়িত্বগ্রহনের ফলে কমিউনিটিতে আইন-শৃংখলার উন্নতির আশাবাদ ব্যক্ত করে এই ধরণের মত বিনিময় সভা আয়োজনের জন্য এনওয়াইপিডির চীফ অব হাউজিং সহ পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সভায় পিএসএ-৭ এর প্রধান ক্যাপটেন ইয়ারলিং ই মই উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








