নিউইয়র্কের স্পেশালাইজড স্কুলে ভর্তিতে মামুন’স টিউটোরিয়ালের অভাবনীয় সাফল্য
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রতিবছরের ন্যায় এবারও বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী নিউইয়র্কের বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। গত ৪ মার্চ শুক্রবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। স্পেশালাইজড স্কুলে ভর্তিতে তথা উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণের জন্য প্রতিটি শিক্ষার্থী, অভিভাবকের অক্লান্ত শ্রম সাধনার পাশাপাশি টিউটোরিয়াল হোমগুলোরও অবদান কম নয়। এর মধ্যে নিউইয়র্কের বাঙালী মালিকানাধীন স্বনামখ্যাত প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালের ভ’মিকা অনস্বীকার্য।
নিউইয়র্কে বাঙালী মালিকানাধীন অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল বাংলাদেশী নতুন প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দিন দিন এ টিউটোরিয়ালটি কমিউনিটিতে জনপ্রিয় হয়ে ওঠছে। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও বিপুল সংখ্যক বাঙালি ছাত্র-ছাত্রী নিউইয়র্কের বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে মামুন’স টিউটোরিয়াল থেকে। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রিন্সিপ্যাল শেখ আল মামুন জানান, এবার তার টিউটোরিয়ালের দু’টি শাখা থেকে ৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ৫০ জন শিক্ষার্থী বিভিন্ন স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। প্রিন্সিপ্যাল শেখ আল মামুনের মেধা, শিক্ষকতার অভিজ্ঞতা, শ্রম, পরামর্শ, নিজস্ব স্টাইল অনুসরণ, সময়োপযোগী পদক্ষেপ, শিক্ষার্থীদের নিজের সন্তানের মত যতœ নেয়াসহ প্রভৃতি কারণে মামুন’স টিউটোরিয়ালের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী স্পেশালাইজড স্কুলে ভর্তির সুযোগ পেয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে, স্পেশালাইজড স্কুলে ভর্তি সাফল্যে মামুন’স টিউটোরিয়ালে দু’দিনব্যাপী মিষ্টি পার্টি অনুষ্ঠিত হয়ে গেল। ব্যতিক্রমী এ পার্টিতে স্পেশালাইজড স্কুলে প্রিয় সন্তানের ভর্তির সুযোগে বাবা-মায়েরা অকৃপণ ভাবে ধন্যবাদ জানান মামুন’স টিউটোরিয়ালের কর্নধার শেখ আল মামুনকে। প্রতিষ্ঠানটি থেকে এবার ৫০ জন ছাত্র-ছাত্রী স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুলে ভর্তির সুযোগ পেয়েছে। সেই আনন্দে তিনি আয়োজন করেন দু’দিনব্যাপী মিষ্টি পার্টির। অনুষ্ঠানটি ছিলো শুধু অভিভাবক আর ছাত্র-ছাত্রীদের জন্য। গত ৫ মার্চ শনিবার ব্রঙ্কস এর স্টালিং শাখায় এবং ৬ মার্চ রোববার জ্যাকসন হাইটস শাখায় আয়োজন হরা হয় এ মিষ্টি পার্টির। অনুষ্ঠানে বাবা-মা তাদের সন্তানদের সাফল্য নিয়ে অনুভূতি জানালেন। সন্তানরা শোনালেন তাদের সাফল্যের পেছনে বাবা-মা এবং মামুন’স টিউটোরিয়ালের অনবদ্য ভূমিকার কথা। মিষ্টি পার্টি চলাকালে শেখ আল মামুন তার প্রতিক্রিয়ায় জানান, তিনি সাত দিনই কাজ করেন। তিনি বলেন, যখন শুনি আমাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ার সুযোগ পেয়েছে। তখন গর্বে, আনন্দে বুকটা ভরে যায়।
ম্যাথ টিচার শেখ আল মামুন দীর্ঘ এক যুগ শিক্ষকতা করছেন। কমিউনিটির প্রজন্মের উন্নত শিক্ষার প্রসারে ২০১০ সালের এপ্রিলে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রথম বাংলাদেশী কোচিং সেন্টার ‘মামুন’স টিউটোরিয়ালের যাত্রা শুরু। সাফল্যের ধারাবাহিকতায় মাত্র ৪ বছরের মাথায় ২০১৪ সালের শুরুতেই জ্যাকসন হাইটসে দ্বিতীয় শাখা চালু করা হয়। শেখ আল মামুন তার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতাকে পূঁজি করে মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকর্মীদের সাথে নিজেই শিক্ষাদানে অংশ নিচ্ছেন। শেখ আল মামুন বলেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এডুকেশন দেয়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি নিরন্তর। ব্যবসায়িক দিক থেকে নয়, শিক্ষা-সেবার মানসিকতা নিয়ে কাজ করছি।
উল্লেখ্য, শেখ আল মামুনের সরাসরি তত্ত্বাবধানে মামুন’স টিউটোরিয়ালের দু’টি শাখায় সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সহায়তায় চলছে নিয়মিত শিক্ষাদান কর্মসূচি। স্বনামধন্য এই টিউটোরিয়ালে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডের ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








