নিউইয়র্কের হোপওয়েল জংশনে জাকজমকপূর্ণ ঈদ পূর্নমিলনী
সাবেদ সাথী(বাংলাপ্রেস),হোপওয়েল জংশন থেকেঃ নিউইয়র্কের হোপওয়েল জংশনে জাকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান। গত ২অক্টোবর শনিবার সন্ধ্যায় হোপওয়েল জংশনের হ্যারিসন ট্রায়াল স্ট্রিটে অনুষ্ঠিত উক্ত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন শহরের প্রায় শতাধিক বাংলাদেশী অংশগ্রহন করেন।
হাডসন ভেলী প্রবাসী বাংলাদেশিরা উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানটির আয়োজন করে।দু�পর্বের অনুষ্ঠানের প্রথমেই অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা। স্থানীয় সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন ড.মোয়াদ্দেস চৌধুরী,বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাটের উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক হেলাল-উল করিম,সাংবাদিক মনোয়ারুল ইসলাম,জাকিয়া জাহাঙ্গীর মিলি ও রাধা বিশ্বাস।দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।দীর্ঘদিন পর এমন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় হাডসন ভেলীর প্রবাসী বাংলাদেশিরা প্রাণভরে তা আনন্দ উপভোগ করেন। অনুষ্ঠানে রকমারী খাবারেরও ব্যবস্থা করা হয়।সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী শান্তনু ভৌমিক, সমসাময়িক বিষয় ভিত্তিক গানসহ লালন ও লোকগীতির জনপ্রিয় শিল্পী কৌশলী ইমা, স্থানীয় শিল্পী জহিরুল চৌধুরী।নিউজার্সি থেকে আগত জালালাবাদ শিল্পী গোষ্ঠি সিলেটের আঞ্চলিক গানসহ প্রয়াত আব্দুল করিম শাহ’র জনপ্রিয় গানগুলো পরিবেশন করে উপস্থিত সকলকে মাতিয়ে তোলেন।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্তকন্ঠের সম্পাদক হেলাল মাহমুদ,যুক্তরাষ্ট্র আ.লীগের মহিলা সম্পাদিকা আইরিন পারভীন,নিউজার্সি আ.লীগের সভাপতি সুজন আহমেদ সাজু, সা.সম্পাদক শফিক উদ্দিন,ইঞ্জি.সৈয়দ আসাদ বাবু ও আফসান।অনুষ্ঠানটি পরিচালনা করেন জাকিয়া জাহাঙ্গীর মিলি।উপস্থাপনায় ছিলেন জহিরুল চৌধুরী।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








