Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দধ্বনি’র ‘অচেনারে দেখা’

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: November 26, 2017 | 11:50 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে আনন্দধ্বনি আয়োজনকরেছিল নিভৃতচারী শিল্পীদের নিয়ে ‘অচেনারে দেখা’ সংগীতানুষ্ঠানের। ১৮ নভেম্বর সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এস্টোরিয়ার পিএস ২৩৪ মিলনায়তনে। অনুষ্ঠান উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত ড: মাহফুজুর রহমানকে। নিউইয়র্ক, নিউজার্সী, কানিকটিকাট ও পেলসিলভিনিয়ায় বসবাসরত আনন্দধ্বনির দুই বাংলার শিল্পীরা শুদ্ধভাবে গান পরিবেশন করতে চেষ্টা করে। এর পরে মঞ্চে আসেন শিল্পী সুবীর নন্দী। অনুষ্ঠানে প্রজ্ঞা বড়ুয়া রজনীকান্ত ও রবীন্দ্রনাথের, শফি চোধুরী হারুন রবীন্দ্রনাথের, ম্যারিষ্টেলা শ্যামলী আহমেদ নজরুলের, দেবযানী দেবনাথ বর্ষা আধুনিক, তামি জাকারিয়া রবীন্দ্রাথের, ছন্দা নন্দী রবীন্দ্রনাথের, ফাইয়াজ মুরশিদ কাজী রবীন্দ্রনাথের, নীপা ভৌমিক নজরুলের, সূবর্না দে রবীন্দ্রনাথের, বিদিশা দেওয়ানজী, রবীন্দ্রাথ ও অতুলপ্রসাদের, সাইফুল্লাহ পারভেজ রবীন্দ্রনাথ ও উখ রায়ের গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে গোপন সাহা বলেন, ২০১৩ সালে নিউইয়র্কে গঠিত আনন্দধ্বনি একটি স্বেচ্ছাশ্রমভিত্তিক সাংস্কৃতিক সংগঠন। বক্তব্য রাখেন সাংবাদিক হাসান ফেরদৌস ও অর্ঘ সারথী সিকদার। অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। দর্শকরা ভিন্নধর্মী অনুষ্ঠানে প্রশংসা করেন এবং মন্ত্রমুগ্ধের মতো গান শুনেন।

ট্যাগ:
Situs Streaming JAV