Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: September 30, 2018 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন বহিঃ বিশ্বে তুলে ধরার প্রয়াসে গত ২১ শে সেপ্টেম্বর  নিউইয়র্কে কুইন্স প্যালেস এ অনুষ্ঠিত হলো কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আন্তর্জাতিক লোক সঙ্গীত সম্মেলন ২০১৮। আয়োজক কমিটির নিরলস প্রচেষ্টায় সম্মেলনটি প্রশংসিত হয়েছে। এবারের ১০তম সম্মেলনে ছিল আলোচনা, সেমিনার, কবিতা সম্ভার, শিশু কিশোর প্রতিযোগিতা, কাজী নজরুলের কালজয়ী গীতিনাট্য মেহের নিগার, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান, স্মরণিকা সহ রকমারী খাবার ও শাড়ীর দোকান।

কবি কথাকার টিভি উপস্থাপক এবিএম সালেহ উদ্দীন এর সাবলীল উপস্থাপনায় নির্ধারিত সময়ে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। সম্মেলন কমিটির আহ্বায়ক এম আমিন উল্লাহ সম্মেলন আয়োজনের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা আলোকপাত করে সম্মেলন উদ্ভোধন ঘোষণার আহ্বান জানান। এরপর একগুচ্ছ বেলুন উড়িয়ে সুর স¤্রাট আব্বাস উদ্দীনের নাতনী কণ্ঠশিল্পী ড. নাসিদ কামাল সম্মেলনের শুভ উদ্ভোধন ঘোষণা করেন। উদ্বোধন পর্ব শেষে শুরু হয় আলোচনা সভা। আসন গ্রহণ করেন স্বনামধন্য কণ্ঠশিল্পী ড. নাসিদ কামাল, উদ্বোধক আসেফ বারী টুটুল, গেষ্ট অব অনার ফোবানার কনভেনার নার্গিস আহমেদ, নজরুল গবেষক প্রবীণ সাংবাদিক অধ্যাপক সিরাজুল হক, সদস্য সচিব নূর ইসলাম বর্ষন, কালচারাল চেয়ারম্যান ইমদাদুল হক ও সেমিনার চেয়ারম্যান নজরুল বিশেষজ্ঞ মমতাজ বেগম সুমী।

আসন গ্রহণ শেষে সকল শহীদ ও সম্মেলন কমিটির অন্যতম সদস্য প্রয়াত মাহবব আলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর ইমদাদুল হকের নেতৃত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী সেলিম ইব্রাহিম, সমন্বয়কারী হাজী আব্দুর রহমান, জয়েন্ট কনভেনার আবু তালেব চৌধুরী চান্দু, বাবলী হক ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাশেম। নজরুলের কর্ম ও দর্শন নিয়ে বক্তব্য রাখেন মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ।

ড. নাসিদ কামাল তার দাদু লোক সঙ্গীত স¤্রাট আব্বাস উদ্দীন আহমেদ এর সঙ্গীত জীবন, কাজী নজরুলের সাথে তার দাদুর সর্ম্পক সেই সময়ের পরিবেশন পরিস্থিতি এবং মুসলমানদের জন্য সেই সময়ের সঙ্গীত চর্চার পরিবেশ নিয়ে তথ্য বহুল বক্তব্য রাখেন। ৮৪ বৎসর বয়স্ক প্রবীন সাংবাদিক নজরুল গবেষক অধ্যাপক সিরাজুল হক নজরুল সম্পর্কে কিছু মৌলিক কথা বলেন। তিনি বলেন নজরুল ইসলাম হিন্দু বা মুসলমানের কবি ছিলেন না। কোন সম্প্রদায়িক কবি ছিলেন না। তিনি ছিলেন মানবতার কবি। তিনি হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সকল জাতির সপক্ষে কথা বলেছেন, গান, কবিতা লিখেছেন।

আলোচনা র্পব শেষে শিশু কিশোর বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সম্মেলনের প্রধান অতিথি এটর্নী মঈন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এর্টনী মঈন চৌধুরী বলেন, প্রবাসে লোক সঙ্গীত সম্মেলন বাঙালীদের গর্ব এবং ঐতিহ্যের বহিঃপ্রকাশ। লোক সংগীত সম্মেলন পৃষ্টপোষকতার আমার শুভাষিক থাকবে জীবন ভর। এরপর শুরু হয় সার্বজনীন নজরুল শীর্ষক সেমিনার। সেমিনার চেয়ারম্যান মমতাজ বেগম সুমী এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, কলামিষ্ট ও বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দীন নাসের ও নজরুল বিশেষজ্ঞ ম. আনোয়ার খন্দকার। মডারেটর এবিএম সালেহউদ্দিন এর সঞ্চালনে আলোচকগণ কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে জ্ঞান গর্ব তথ্য তুলে ধরেন। যা নতুন প্রজন্মদের হৃদয়ে কবি নজরুলের চেতনা বিকশিত হয়। নীলা ড্যান্স গ্রুপের অধ্যক্ষা নীলা জেরিন এর পরিচালনায় পরিবেশিত হয় নজরুলের গানে গানে চমকপ্রদ নৃত্য। যা দর্শক হৃদয়ে দাগ কাটে। মুমু আনসারীর গ্রন্থনায় পরিবেশিত হয় কবিতা পাঠ। কবিতা আবৃত্তি করেন মুন জেবিন হাই, নূহা কাওসার, নাহরীন ইসলাম, লীওনা মুহিত, তাহরিন প্রীতি, জিনাত রেহানা, লুবনা কাইজার ও নজরুল ইসলাম। কবিতা পর্বটি উপস্থাপনা করেন ছড়াকার মনজুর কাদের। অনুষ্ঠানে স্মরচিত পুথি পাঠ করেন কবি জুলী রহমান, সুরছন্দের নতুন প্রজন্মের শিল্পীরা পরিবেশন করেন সুরে ও বাসী শিরোনামে বিশেষ সঙ্গীত পর্ব। এতে অংশ নেন শ্রাবণী সরকার, সুব্বাহা গিয়াস, তাসফিয়া রুবায়েত, কৌশী, সুমাইয়া অন্ত, সাদিয়া মোহনা, ইনা হক, জয়া। সম্মেলনে কবি নজরুলের বিখ্যাত গান পরিবেশণ করেন গোলাম সোহরাব, ইমদাদুল হক, শাহনাজ পারুল, ডাঃ নার্গিস বেগম, সেলিম ইব্রাহিম, বাবলী হক, রুবিনা শিল্পী, মোহর খান, সুলতানা খানম, জহির টিপু, রোজী কবির, নিপা জামান, সেলিম মোরর্শেদ, ফেরদৌসী ইকবাল, ইত্তেহাদ মঞ্জু, ইসমত আরা হক, মিলন কুমার, মৌসুমী, রওশন আরা কাজল, চামেলী গোমেজ, তামান্না হাসিনা, শিমু আফরোজ, ইশরাত কুমু, নীনা মহুয়া, শিল্পী সরকার, ভারতীয় শিল্পী বীমা বর্মন ও বাংলাদেশ থেকে আগত ড. নাসিদ কামাল। এ পর্বটি উপস্থাপনা করেন সেলিম ইব্রাহীম ও লিসা রহমান। সম্মেলনের বিশেষ আকর্ষন ছিল নজরুলের কালজয়ী গীতিনাট্য মেহের নিগার। এতে অভিনয় করেন সুর ছন্দের শিল্পীবৃন্দ। নেপথ্যে কণ্ঠ দেন ইমদাদুল হক, ইসমত আরা হক ইমা, নৃত্য কোরিওগ্রাফি ও পরিচালনায় ছিলেন সামিয়া সুলতানা। বিশেষ পরিবেশনায় ‘যদি বাঁশি আর না বাজে’ আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার শরফুজ্জামান মুকুল। মধ্যরাত পর্যন্ত প্রাণ ভরে উপভোগ করেন হল ভর্তি দর্শক ¯্রােতা লোক গানের অনুষ্ঠান। যন্ত্রী কিবোর্ডে মাসুদ, তবলায় আরিফ ও চামেলী গোমেজ এবং সাউন্ড ও লাইটে থ্রি এম ষ্টুডিও স্বীয় কাজে দক্ষতার স্বাক্ষর রাখেন। নান্দনিক মঞ্চ সঞ্চায় ছিলেন মোহর খান, শাহনাজ পারুল ও জিনাত রেহানা। সম্মেলনে এবিএম সালেহউদ্দীন সম্পাদিত সুর স্মরনিকাটি সবার নজর কাড়ে। উল্লেখ্য অনুষ্ঠানটি পূর্ব নির্ধারিত সময় অনুপাতে যথাসময়ে শুরু করা হয় যা প্রশংসনীয়।

ট্যাগ:
Situs Streaming JAV