Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: January 31, 2023 | 7:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে বাংলাদেশ সোসাইটি ২৯ জানুয়ারি রোববার কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে। এলমহার্স্টস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুর রব মিয়া। পরিচালনা করেন সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দীন দেওয়ান, ফারুক চৌধুরী, আমিনুল ইসলাম চৌধুরী, নওশেদ হোসেন, মাইনুদ্দিন মাহবুব, ডা.শাহানাজ লিপি, আখতার বাবলু, বগুড়া এসোশিয়েশনের সভাপতি মোহাব্বত আকন্দ ও এনায়েত আলী। সভায় মহান একুশে ফেব্রুয়ারিকে কিভাবে সুন্দর ও স্বার্থক করা যায় তা নিয়ে খোলামেলা আলোচনা হয়।


বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবারের একুশ উদযাপন উডসাইডস্থ তিব্বতি কমিউনিটি সেন্টারে (৫৭-১২, ৩২ এভিনিউ , উডসাইড, নিউইয়র্ক) অনুষ্ঠিত হবে। ৬ শ লোকের আসন বিশিষ্ট এ সেন্টারে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে। অমর একুশ উপলক্ষ্যে সোসাইটির গঠিত কমিটিতে রয়েছেন আহবায়ক মহিউদ্দীন দেওয়ান, মেম্বার সেক্রেটারি আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান সমন্বয়কারি মাইনুল উদ্দিন মাহবুব, যুগ্ম আহবায়ক ফারুক চৌধুরী, সমন্বয়কারি প্রদীপ ভট্রাচার্য, সুশান্ত দত্ত, শাহ মিজানুর রহমান ও ফারহানা চৌধুরী। স্মরণিকা উপকমিটিতে রয়েছেন নওশেদ হোসেন, রিজু মোহাম্মদ ও আবুল বাশার ভূইঁয়া।

Situs Streaming JAV